| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রচার ও উদ্বুদ্ধকরণ সভা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৯, ২০২৬ ইং | ১১:২৮:৩৪:পূর্বাহ্ন  |  ১৬১২৯৭৭ বার পঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রচার ও উদ্বুদ্ধকরণ সভা

রাজবাড়ী প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজবাড়ীতে প্রচার ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব খন্দকার নূরুল হক। সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সুলতানা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে যুগ্ম সচিব খন্দকার নূরুল হক অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নির্বাচন ও গণভোটে ভোটারদের নির্বিঘ্ন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় রাজবাড়ী জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় নির্বাচন ও গণভোট সংক্রান্ত দিকনির্দেশনা প্রদান করা হয় এবং ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪