| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদীতে গণমাধ্যমের সংবাদ পরিবেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৯, ২০২৬ ইং | ১৪:৫৯:১২:অপরাহ্ন  |  ১৬১২২৩৫ বার পঠিত
নরসিংদীতে গণমাধ্যমের সংবাদ পরিবেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি: গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত এ কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৮৩ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে গণমাধ্যমে সঠিক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন নিশ্চিত করাই এ কর্মশালার মূল উদ্দেশ্য।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশিকুর রহমান, জেলা তথ্য অফিসার ওবায়দুল কবির মোল্লা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে বলেন, “সৎ, সাহসী, বস্তুনিষ্ঠ ও নিষ্ঠাবান সংবাদ পরিবেশ করাই সাংবাদিকদের মূল দায়িত্ব হওয়া উচিত।” তিনি আসন্ন নির্বাচনী রিপোর্টিংয়ের জন্য সাংবাদিকদের করণীয় ও এড়িয়ে চলার বিষয়সমূহের বিস্তারিত তথ্যও তুলে ধরেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪