| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুর জেলা এনসিপির আহবায়ককে অব্যাহতি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৩, ২০২৬ ইং | ০৮:২৪:২০:পূর্বাহ্ন  |  ১৫৯১৬৮৪ বার পঠিত
ফরিদপুর জেলা এনসিপির আহবায়ককে অব্যাহতি

ফরিদপুর প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির(এনসিপি)ফরিদপুর জেলার আহবায়ক হাসিবুর রহমান অপু ঠাকুরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার(২২ জানুয়ারি)দিনগত রাতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য (দপ্তর সেল) তৌহিদ আহমেদ আশিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে ও কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় আপনাকে দলের সকল দ্বায়িত্ব থেকে আহবায়ক মোঃ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আকতার হোসেনের নির্দেশক্রমে এতদ্বারা অব্যাহতি প্রদান করা হলো। 

বিষয়টি নিশ্চিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরে জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম জাহিদ বলেন, হাসিবুর রহমান অপু ফরিদপুর-১ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারনে ও কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলার আহবায়ক পদ থেকে হাসিবুর রহমান অপু ঠাকুরকে দলের সকল দ্বায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪