| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণতন্ত্র ও শিক্ষার গুরুত্ব তুলে ধরলেন মঈন খান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৬, ২০২৬ ইং | ২০:৪৩:২৪:অপরাহ্ন  |  ১৫৬৯৮৮৪ বার পঠিত
গণতন্ত্র ও শিক্ষার গুরুত্ব তুলে ধরলেন মঈন খান

নরসিংদী প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা ও চর্চায় বিশ্বাসী। আমরা মানুষের স্বাধীনতায় বিশ্বাস করি, কথা বলার অধিকারকে সম্মান করি এবং উদার মনোভাব নিয়ে শান্তি ও শৃঙ্খলার সঙ্গে সহাবস্থানে বিশ্বাস করি। তিনি বলেন, সুশিক্ষা ছাড়া দেশের শিশুরা কখনোই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে না। তাই সর্বাগ্রে শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দেবালয়ে উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

ড. মঈন খান বলেন, শিক্ষাকে অগ্রাধিকার দিতে হলে পর্যাপ্ত স্কুল ও কলেজ প্রতিষ্ঠা জরুরি। পাশাপাশি এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শুধু পাঠ্যশিক্ষা নয়, নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার দিকেও গুরুত্ব দিতে হবে। একটি শিক্ষিত ও মূল্যবোধসম্পন্ন প্রজন্মই ভবিষ্যতে দেশকে উন্নয়ন ও সুশাসনের পথে এগিয়ে নিতে পারে।

তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন কোনো একক পক্ষের দায়িত্ব নয়। সরকার, সমাজ ও রাজনৈতিক শক্তিসহ সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তাহলেই একটি গণতান্ত্রিক, মানবিক ও প্রগতিশীল রাষ্ট্র গঠন সম্ভব হবে।

পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপনের সভাপতিত্বে এবং ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সহ-সভাপতি শাহরিয়ারুল শাকু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া।

এছাড়া সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ঘোড়াশাল পৌর ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা জয়নাল আবেদিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪