প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচারণায় বাধা দেওয়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ঘটনাস্থলে জামায়াতে ইসলামের প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা ও তাঁর সমর্থকরা উপস্থিত হলে বিএনপি নেতাকর্মীরা তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নতুন করে আর কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/এসএন