| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মহাখালীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩০, ২০২৬ ইং | ০৮:২৩:৪৪:পূর্বাহ্ন  |  ১৫৫১১৮১ বার পঠিত
মহাখালীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রাপ্য সার্ভিস বেনিফিট পরিশোধের দাবিতে রাজধানীর বিমানবন্দর-মহাখালী রুটের আউটগোইং সড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। বনানীর চেয়ারম্যানবাড়ী এলাকায় অবস্থিত ‘মাসুদ অ্যাপারেলস লিমিটেড’-এর শ্রমিকরা শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে সড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন।

শ্রমিকদের সড়ক অবরোধের ফলে ওই রুটে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিয়াউর রহমান জিয়া জানান, যানজট এড়াতে বিমানবন্দর-মহাখালী রুট ব্যবহারকারী যানবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। জরুরি প্রয়োজনে বের হলে যাত্রীদের হাতে অতিরিক্ত সময় নিয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪