| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেইমারের সঙ্গে বিশেষ চুক্তি করলেন ইয়ামাল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩১, ২০২৬ ইং | ০৪:৪১:৫৭:পূর্বাহ্ন  |  ৩৩১৯১০৫ বার পঠিত
নেইমারের সঙ্গে বিশেষ চুক্তি করলেন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল নেইমারের প্রতি খোলা ভালোবাসা প্রকাশ করতে কখনো পিছপা হন না। গত মৌসুম শেষে ছুটি কাটাতে ব্রাজিলে গিয়ে ব্যক্তিগতভাবে নেইমারের সঙ্গে দেখা করেছেন তিনি। এবার ২০২৬ সালের বিশ্বকাপকে কেন্দ্র করে দুইজনের মধ্যে একটি বিশেষ চুক্তির কথাও জানা গেছে।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী জুনে শুরু হবে বিশ্বকাপ। ইয়ামাল জানিয়েছেন, যদি ফাইনালে স্পেন ও ব্রাজিল মুখোমুখি হয়, তারা একসঙ্গে ছুটিতে যাবেন। তিনি বলেন, নেইমারের সঙ্গে একটি চুক্তি করেছি: ফাইনালে যদি স্পেন বনাম ব্রাজিল হয়, আমরা একসঙ্গে ছুটি কাটাব।

এছাড়া ইয়ামাল প্রতিশ্রুতি দিয়েছেন, গোল করলে নেইমারের প্রতি সম্মান জানিয়ে বিশেষ উদযাপন করবেন। স্পেনের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই বিশ্বকাপে তিনি খেলবেন এবং ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেনের দলের ফেভারিট হিসেবে তার খেলার সম্ভাবনা থাকছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪