| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আম্মা আপনাকে সালাম জানিয়েছেন: তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: জুন ১৩, ২০২৫ ইং | ০৮:৫১:৫৮:পূর্বাহ্ন  |  ২২২০৩২১ বার পঠিত
আম্মা আপনাকে সালাম জানিয়েছেন: তারেক রহমান
ছবির ক্যাপশন: প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার লন্ডনে।

রিপোর্টার্স ডেস্ক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে ডরচেস্টার হোটেলে বৈঠক করলেন। বাংলাদেশ সময় দুপুর ২টায় তাঁদের বৈঠক শুরু হয়, শেষ হয় সাড়ে ৩টায়। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান ওয়ান-টু-ওয়ান বৈঠক করেন।

এর আগে আজ শুক্রবার স্থানীয় সময় সকালের দিকে তারেক রহমান ডরচেস্টার হোটেলে আসেন। তাঁকে স্বাগত জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

হোটেল কক্ষের বাইরে এসে তারেক রহমানকে স্বাগত জানান মুহাম্মদ ইউনূস। তাঁদের মধ্যে কুশল বিনিময় হয়। তারেক রহমান প্রধান উপদেষ্টার কুশল জানতে চান।

শুরুতেই তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরুকে প্রধান উপদেষ্টার সঙ্গে পরিচয় করিয়ে দিতে গেলে প্রধান উপদেষ্টা তাঁকে উদ্দেশ করে বলেন, ‘আমীর খসরু,...তুমিও চলে আসছ!’ এসময় তারেক রহমান প্রধান উপদেষ্টাকে বলেন, ‘খসরু সাহেবের সঙ্গে আপনার পরিচয় আছে?’ উত্তরে প্রধান উপদেষ্টা বলেন, ‘অবশ্যই আছে।’

ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে কুশল বিনিময় ছিল এ রকম:

ড. ইউনূস: খুব ভালো লাগছে।

তারেক রহমান: আমারও ভীষণ ভালো লাগছে। আই ফিল অনার্ড!

ড. ইউনূস: আসেন। চলুন বসি।

তারেক রহমান: আপনার শরীর কেমন? ভালো আছেন?

ড. ইউনূস: এই যাচ্ছে। টেনে টেনে যাচ্ছে।

তারেক রহমান: আম্মা সালাম জানিয়েছেন আপনাকে।

ড. ইউনূস: উনি অসাধারণ মানুষ। ওয়ালাইকুম আসসালাম।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও হোটেলে উপস্থিত আছেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করবেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল এ তথ্য জানিয়েছেন।


রিপোর্টার্স ২৪/ এম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪