| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রুসোর গোলে চেলসিকে ৩-১ হারিয়ে এগিয়ে গেল আর্সেনাল

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৫, ২০২৬ ইং | ০৬:১৬:৩৪:পূর্বাহ্ন  |  ৫০২৭৪৩ বার পঠিত
রুসোর গোলে চেলসিকে ৩-১ হারিয়ে এগিয়ে গেল আর্সেনাল

স্পোর্টস ডেস্ক: উয়েফা নারী চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চেলসিকে ৩-১ গোলে হারিয়ে এগিয়ে গেল আর্সেনাল নারী ফুটবল দল। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেন অ্যালেসিয়া রুশো, যার গোলেই জয় নিশ্চিত হয় আর্সেনালের।

মঙ্গলবার এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই বিতর্ক তৈরি হয় চেলসির একটি গোল বাতিল নিয়ে। ভির্লি বুর্মেন এর হেড থেকে করা গোলটি রেফারি এলিনা পেসু ফাউলের অভিযোগে বাতিল করেন, যা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR) পর্যালোচনার পরও বহাল থাকে।

চেলসির কোচ সোনিয়া বেমপাস্টুর এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে বলেন, নারী ফুটবলকে আরও সম্মান দেওয়া উচিত। এমন ম্যাচে VAR থাকা সত্ত্বেও এ ধরনের সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন।

ম্যাচের শুরুতে চেলসি ভালো খেললেও দ্রুতই নিয়ন্ত্রণ নেয় আর্সেনাল। স্টিনা ব্লাকস্টেনিয়াস-এর হেড ও কলি ক্যালি-এর দূরপাল্লার শটে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে চেলসির হয়ে দারুণ এক গোল করেন লরেন জেমস। কর্নার থেকে ফেরত আসা বল নিয়ন্ত্রণে নিয়ে প্রায় ২০ গজ দূর থেকে তিনি চমৎকার শটে জাল খুঁজে পান।

তবে ম্যাচের শেষদিকে রুসোর অসাধারণ গোলে আবারও দুই গোলের ব্যবধান তৈরি করে আর্সেনাল। এ মৌসুমে এটি তার অষ্টম চ্যাম্পিয়ন্স লিগ গোল।আর্সেনাল কোচ রিনি স্লগার্স রুসোর প্রশংসা করে বলেন, “সে বিভিন্নভাবে গোল করতে পারে—কাছ থেকে, দূর থেকে, ভলি—সব ধরনের ফিনিশিংয়েই সে অসাধারণ।

আগামী সপ্তাহে স্ট্যামফোর্ড ব্রিজে দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে। যদিও দুই গোলের লিড নিয়ে এগিয়ে আছে আর্সেনাল, তবুও লড়াই এখনও শেষ হয়নি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, গত মৌসুমে একই পর্যায়ে দুই গোল পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছিল চেলসি। তবে এবার দলটি কিছুটা অনভিজ্ঞ ও তরুণ খেলোয়াড় নির্ভর হওয়ায় চ্যালেঞ্জটা আরও কঠিন হয়ে উঠেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪