| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমি মুসলিম, আমার ধর্ম নিয়ে উপহাস করবেন না: ইয়ামাল

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০১, ২০২৬ ইং | ২১:২১:৪২:অপরাহ্ন  |  ৪৩৫৭৪৩ বার পঠিত
আমি মুসলিম, আমার ধর্ম নিয়ে উপহাস করবেন না: ইয়ামাল

স্পোর্টস ডেস্ক: মিশরের বিপক্ষে গোলশূন্য প্রীতি ম্যাচে ইসলামবিদ্বেষী স্লোগানকে কেন্দ্র করে মুখ খুলেছেন স্পেন জাতীয় দলের তরুণ তারকা লামিনে ইয়ামাল। সমর্থকদের উদ্দেশে নিজের ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন এই ফরোয়ার্ড।

বার্সেলোনার হয়ে খেলা ১৮ বছর বয়সী এই ফুটবলার ইনস্টাগ্রামে এক বার্তায় জানান, ম্যাচের প্রথমার্ধে আরসিডিই স্টেডিয়ামে ‘যে লাফাবে না, সে মুসলিম’এমন স্লোগান শোনা গেছে।

ইয়ামাল লিখেছেন, ‘আমি জানি এটি প্রতিপক্ষ দলের জন্য বলা হচ্ছিল এবং আমাকে ব্যক্তিগতভাবে উদ্দেশ্য করে নয়। কিন্তু একজন মুসলিম হিসেবে এটি অসম্মানজনক এবং একেবারেই অগ্রহণযোগ্য।’

নিজের ধর্মীয় পরিচয় তুলে ধরে তিনি বলেন, ‘আমি বুঝি সব সমর্থক এমন নয়। তবে যারা এ ধরনের স্লোগান দেয়, তারা ধর্মকে উপহাস করে এবং নিজেদের অজ্ঞতা ও বর্ণবাদী মানসিকতা প্রকাশ করে।’

ফুটবলকে ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করে ইয়ামাল বলেন, ‘ফুটবল উপভোগ ও সমর্থনের জন্য, কারও পরিচয় বা বিশ্বাসকে অসম্মান করার জন্য নয়।’ বার্তার শেষাংশে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘বিশ্বকাপে দেখা হবে।’

ঘটনার পর ইতোমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মিশরের বিপক্ষে ম্যাচে এমন স্লোগান শোনায় ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪