| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইয়ামালের শততম ম্যাচে বার্সার দাপুটে জয়

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১২, ২০২৬ ইং | ০২:৫৭:৪৯:পূর্বাহ্ন  |  ৬০৭৯০ বার পঠিত
ইয়ামালের শততম ম্যাচে বার্সার দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক: লা লিগায় লামিনে ইয়ামালের জন্য বিশেষ এক ম্যাচ হয়ে থাকল এস্পানিওলের বিপক্ষে কাতালান ডার্বি। বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারের শততম লা লিগা ম্যাচে তিনি গোলও করলেন, করালেনও। তার নৈপুণ্যে নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলকে ৪-১ গোলে হারিয়েছে বার্সা।

শনিবার (১১ এপ্রিল) ক্যাম্প ন্যুয়ে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই জোড়া গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন ফেরান তরেস। দুই গোলেই অবদান রাখেন ইয়ামাল। দ্বিতীয়ার্ধের শেষ দিকে নিজেই জালের দেখা পান এই তরুণ উইঙ্গার। বাকি গোলটি করেন মার্কাস রাশফোর্ড। এস্পানিওলের একমাত্র গোলটি করেন পল লোজানো।

এই জয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা। ৩১ ম্যাচে ২৬ জয় ও ১ ড্রয়ে তাদের সংগ্রহ ৭৯ পয়েন্ট। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ৭০। ৩১ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে এস্পানিওল।

স্কোরলাইন একতরফা হলেও ম্যাচের শুরুটা সহজ ছিল না বার্সার জন্য। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে এস্পানিওল লড়াইয়ে ফেরে। ৫৬ মিনিটে লোজানোর গোল ম্যাচে উত্তেজনা ফেরায়। তবে ৮৭ ও ৮৯ মিনিটে আরও দুই গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারীরা।

ম্যাচের ১০ মিনিটে তরেসের গোলে এগিয়ে যায় বার্সা। কর্নার থেকে ইয়ামালের বাঁকানো শট হেড করে জালে পাঠান তিনি। এতে ১০ ম্যাচের গোলখরা কাটে তরেসের। দ্বিতীয় গোলেও বড় ভূমিকা রাখেন ইয়ামাল। তার বাড়ানো শটে পা লাগিয়ে বল জালে পাঠান তরেস।

লা লিগার ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসেবে শততম ম্যাচ খেলতে নামা ইয়ামাল পুরো ম্যাচজুড়ে ছিলেন উজ্জ্বল। তবে একাধিক সুযোগ পেয়েও গোল পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত ৮৭ মিনিটে পাল্টা আক্রমণে বল পেয়ে শটে গোল করেন তিনি। এরপর ৮৯ মিনিটে রাশফোর্ডও গোল করে বার্সার বড় জয় নিশ্চিত করেন। 

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪