| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হালান্ডের গোলে আর্সেনালকে হারিয়ে শিরোপা দৌড়ে এগিয়ে ম্যানসিটি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২০, ২০২৬ ইং | ০৪:২৪:১৩:পূর্বাহ্ন  |  ৩৫৮ বার পঠিত
হালান্ডের গোলে আর্সেনালকে হারিয়ে শিরোপা দৌড়ে এগিয়ে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক: ম্যানচেস্টার সিটির বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে গেছে আর্সেনাল। ইরলিং হালান্ডের জয়সূচক গোলে প্রিমিয়ার লিগ শিরোপা লড়াইয়ে বড় সুবিধা পেয়েছে পেপ গুয়ার্দিওলার দল।

ইতিহাদ স্টেডিয়ামে রোববারের এই ম্যাচ ছিল দুই শীর্ষ দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিরোপা নির্ধারণে ম্যাচটির ফল যে বড় ভূমিকা রাখবে, তা শুরু থেকেই বোঝা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত জয়ের হাসি ছিল ম্যানচেস্টার সিটির মুখেই।

ম্যাচের প্রায় এক ঘণ্টার মাথায় খেলার মোড় ঘুরে যায়। আর্সেনাল এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল, তবে এদেরবি এজের জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে। কয়েক মিনিট পরই পাল্টা আক্রমণে এগিয়ে যায় সিটি। খেলার ৬৫ মিনিটের মাথায় জেরেমি ডোকুর ক্রস থেকে বল পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন হালান্ড। সেটিই হয়ে থাকে ম্যাচের নির্ধারক গোল।

এর আগে ম্যাচের শুরুতে ১৬ মিনিটে রায়ান চেরকির দারুণ এক গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। এর ঠিক ২ মিনিট পর গিয়ানলুইজি দোনারুম্মার ভুলে আর্সেনাল দ্রুত সমতায় ফেরে। দোনারুম্মার কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে কাই হাভার্টজ গোল করেন।

দুই দলের মধ্যে উত্তেজনা ছিল ম্যাচজুড়েই। বিশেষ করে হালান্ড ও গ্যাব্রিয়েল মাগালায়েসের একাধিক সংঘর্ষে মাঠের লড়াই আরও তীব্র হয়ে ওঠে। এক পর্যায়ে দুজন মুখোমুখি অবস্থানেও চলে যান। পরে গ্যাব্রিয়েল হলুদ কার্ড দেখলেও হালান্ডও শাস্তি এড়াতে পারেননি।

আর্সেনালও শেষ পর্যন্ত হাল ছাড়েনি। গ্যাব্রিয়েলের হেড পোস্টে লেগে ফিরে আসে, আর যোগ করা সময়ে কাই হাভার্টজের আরেকটি সুযোগ অল্পের জন্য নষ্ট হয়ে যায়। তবে সব চেষ্টাকে ছাপিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি।

এই জয়ের ফলে আর্সেনালকে পেছনে ফেলে শিরোপার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪