| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফিফার কংগ্রেসে ইসরায়েলের প্রতি ফিলিস্তিনি ফুটবল প্রধানের ক্ষোভ প্রকাশ

reporter
  • আপডেট টাইম: মে ০১, ২০২৬ ইং | ১২:৪১:৩২:অপরাহ্ন  |  ৩০২১ বার পঠিত
ফিফার কংগ্রেসে ইসরায়েলের প্রতি ফিলিস্তিনি ফুটবল প্রধানের ক্ষোভ প্রকাশ
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত হয়েছে ফিফার ৭৬তম কংগ্রেস। যেখানে মুখোমুখি সাক্ষাৎ হয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) সভাপতি জিবরিল রাজুব এবং ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের (আইএফএ) সহ-সভাপতি বাসিম শেখ সুলাইমানের। তবে এ সময় সুলিমানের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান জিবরিল। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ডাকে সাড়া দিয়ে মঞ্চে উঠলেও তাদের মাঝে স্পষ্ট ব্যবধান ছিল।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ফিফার সম্মেলন মঞ্চে ইসরায়েলের বিরুদ্ধে মাইক্রোফোনে প্রতিবাদ জানান ফিলিস্তিনি ফুটবল প্রধান জিবরিল রাজুব। এর আগে তিনি দখলকৃত নগর পশ্চিম তীরে ক্লাব পরিচালনার মাধ্যমে ফিফার বৈষম্য-বিরোধী নীতিমালা লঙ্ঘনের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেন। একইসঙ্গে তিনি নিশ্চিত করেছেন, ফিফা ইসরায়েলের ফুটবলে নিষেধাজ্ঞা না দেওয়ায় তারা বিষয়টি কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট-এ (সিএএস) তুলছে। পিএফএ’র বরাতে রয়টার্স বলছে, গত ২০ এপ্রিল তারা আপিলটি দায়ের করেছিল। তবে এখন পর্যন্ত আপিলের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সিএএস।

এর আগে মার্চের মাঝামাঝিতে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের দুটি পৃথক আবেদন নিয়ে ফিফা নিজেদের সিদ্ধান্ত জানিয়েছিল। এর মধ্যে একটি আবেদন ছিল– পশ্চিম তীরের ইসরায়েলি বসতিতে অবস্থিত ক্লাবগুলোকে জাতীয় লিগে খেলতে দেওয়ার কারণে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। যা নিয়ে গভর্ন্যান্স প্যানেলের পরামর্শে সিদ্ধান্ত নিয়েছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, পশ্চিম তীরের চূড়ান্ত আইনি অবস্থান এখনও আন্তর্জাতিক আইনে জটিল ও অনির্ধারিত। ফলে এই বিষয়ে কোনও ব্যবস্থা নেওয়া হবে না।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪