| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চবিতে রংপুর ডিভিশনাল প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন রংপুর জেলা

reporter
  • আপডেট টাইম: মে ১৫, ২০২৬ ইং | ০৬:৩৯:৩৮:পূর্বাহ্ন  |  ১২৯৭১ বার পঠিত
চবিতে রংপুর ডিভিশনাল প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন রংপুর জেলা

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এ অনুষ্ঠিত ‘রংপুর ডিভিশনাল প্রিমিয়ার লীগ-২০২৬’-এর শিরোপা জিতেছে রংপুর জেলা ফুটবল দল। টানটান উত্তেজনার ফাইনালে টাইব্রেকারে লালমনিরহাট জেলাকে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়ঘেরা সবুজ ক্যাম্পাসে অধ্যয়নরত প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর একটি বড় অংশ রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত। নিজ অঞ্চল থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে উচ্চশিক্ষার জন্য আসা শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সাংস্কৃতিক বন্ধন জোরদার করতে নিয়মিত নানা আয়োজন করে জেলা ছাত্র সমিতিগুলো।

রংপুর বিভাগের আটটি জেলা—রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড় ও ঠাকুরগাঁও—নিয়ে গঠিত ‘রংপুর ডিভিশনাল স্টুডেন্ট ইউনিটি’র উদ্যোগে গত ২০ এপ্রিল শুরু হয় এই ফুটবল টুর্নামেন্ট।

টুর্নামেন্টে অংশ নেয় বিভাগের আটটি জেলার ফুটবল দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করে গ্রুপপর্বের খেলা অনুষ্ঠিত হয়। পরে উভয় গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে জায়গা করে নেয়। সেমিফাইনালে জয় পেয়ে ফাইনালে ওঠে রংপুর ও লালমনিরহাট জেলা দল।

বৃহস্পতিবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের আবদুর রব হল মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে দুই দল ১-১ গোলে সমতায় থাকে। পরে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানেই ৫-৪ গোলে জয় নিশ্চিত করে রংপুর জেলা দল।

ফাইনাল ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মাখন চন্দ্র রায় এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক গোলাম সরওয়ার। এছাড়া উপস্থিত ছিলেন চবি শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সহ-সভাপতি আহসান হাবীব এবং চাকসু জিএস সাঈদ বিন হাবিব।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪