| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আবাহনীকে হারিয়ে লিগ শিরোপা পুনরুদ্ধার করলো বসুন্ধরা কিংস

reporter
  • আপডেট টাইম: মে ১৫, ২০২৬ ইং | ১৫:১৯:২১:অপরাহ্ন  |  ৬৯২২৫৮ বার পঠিত
আবাহনীকে হারিয়ে লিগ শিরোপা পুনরুদ্ধার করলো বসুন্ধরা কিংস

ক্রীড়া ডেস্ক: জয় পেলেই লিগ শিরোপা নিশ্চিত। এমন সমীকরণ নিয়ে আবাহনীর বিপক্ষে মাঠে নামে বসুন্ধরা কিংস। মারুফুল হকের দলকে ২-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ ফুটবল লিগের ২০২৫–২৬ মৌসুমের শিরোপা জিতেছে কিংসরা। 

এই নিয়ে বাংলাদেশে শীর্ষ লিগে ষষ্ঠ শিরোপা নিজেদের করে নিয়েছে বসুন্ধরা কিংস। এর আগে ২০২৩–২৪ মৌসুমে সর্বশেষ শিরোপা জিতেছিল তারা। এক মৌসুম পরেই লিগ শিরোপা পুনরুদ্ধার করলো কিংসরা। 

শুক্রবার (১৫ মে) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আক্রমণ-পালটা আক্রমণে খেলা চলতে থাকে। তবে প্রথমার্ধ গোলশূন্য থেকে বিরতিতে যায় দু'দল।

ম্যাচের ৭৪ মিনিটে প্রথম গোলের দেখা পায় বসুন্ধরা কিংস। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডরিয়েল্টন গোমেজ। লিড নেওয়ার এক মিনিট পরেই আবারও গোলের দেখা পায় কিংসরা। ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ে দুর্দান্ত শটে বল জালে জড়ান মিডফিল্ডার সোহেল রানা। 

একাধিক চেষ্টা করে আর কোনো গোল শোধ করতে পারেনি আবাহনী। এতেই ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। এই জয়ে ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা নিশ্চিত করেছে কিংসরা।

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪