| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১০ নম্বর জার্সিতে রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি

reporter
  • আপডেট টাইম: মে ২৯, ২০২৬ ইং | ১৭:০৫:১৫:অপরাহ্ন  |  ৯৯৬ বার পঠিত
১০ নম্বর জার্সিতে রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপ দিয়ে। সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে বদলি হিসেবে নেমেই গোল ও অ্যাসিস্ট করে নজর কাড়েন তিনি। তবে তখন তার গায়ে ছিল ১৯ নম্বর জার্সি।

সেই সময় আর্জেন্টিনার বিখ্যাত ১০ নম্বর জার্সিটি ছিল কিংবদন্তি হুয়ান রোমান রিকুয়েলমের দখলে। পরে ২০০৯ সালে প্রথমবারের মতো জাতীয় দলের ১০ নম্বর জার্সি পান মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হয় তার নতুন এক অধ্যায়।

এরপর ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ টানা চারটি বিশ্বকাপে ১০ নম্বর জার্সি গায়ে মাঠে নেমেছেন এই আর্জেন্টাইন মহাতারকা। ২০২২ সালে কাতার বিশ্বকাপে একই জার্সিতে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটান তিনি।

আসন্ন বিশ্বকাপেও আর্জেন্টিনার নেতৃত্বে থাকছেন মেসি। আবারও গায়ে তুলবেন ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি। আর তাতেই গড়তে যাচ্ছেন নতুন ইতিহাস।

নিজের ষষ্ঠ বিশ্বকাপে পঞ্চমবারের মতো ১০ নম্বর জার্সি পরে খেলবেন মেসি, যা আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে সর্বোচ্চ। এতদিন এই রেকর্ড ছিল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার দখলে। ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক চারটি বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরে খেলেছিলেন।

এদিকে বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের জার্সি নম্বরও প্রকাশ করা হয়েছে। গোলরক্ষক হুয়ান মুসো পেয়েছেন ১ নম্বর জার্সি। জুলিয়ান আলভারেস খেলবেন ৯ নম্বর জার্সিতে। এছাড়া রদ্রিগো দে পল ৭, আলেক্সিস মাক অ্যালিস্টার ২০ এবং লাউতারো মার্তিনেজ খেলবেন ২২ নম্বর জার্সিতে।

অন্যদিকে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের জার্সি নম্বর ২৩ এবং এনজো ফার্নান্দেজ খেলবেন ২৪ নম্বর জার্সিতে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪