| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপের ম্যাচ দেখবেন বন্দিরাও তবে মধ্যরাতের খেলা নয়

reporter
  • আপডেট টাইম: জুন ১১, ২০২৬ ইং | ২৩:২৩:০২:অপরাহ্ন  |  ২১৯৭৮২৪ বার পঠিত
বিশ্বকাপের ম্যাচ দেখবেন বন্দিরাও তবে মধ্যরাতের খেলা নয়

স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দেশের কারাগারগুলোতে বন্দিদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের বাইরে ভোর ও সকালের ম্যাচ দেখার সুযোগ দেওয়া হলেও কারা বিধিমালার কারণে মধ্যরাতের ম্যাচগুলো দেখার সুযোগ পাবেন না তারা।

কারা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন কারাগারের ওয়ার্ডে থাকা বন্দিরা বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দেখতে পারেন। বিশ্বকাপ উপলক্ষে এবার প্রথমবারের মতো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাবস্ক্রিপশন নেওয়ার অনুমতি দেশের সব কারাগারে পাঠানো হয়েছে। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলে বিটিভির পাশাপাশি বিশ্বকাপ সম্প্রচারকারী ওই চ্যানেলও দেখানোর ব্যবস্থা করতে পারবে। তবে এই সুবিধা শুধু বিশ্বকাপ চলাকালীন সময়ের জন্য কার্যকর থাকবে।

কারা সূত্র জানায়, সাধারণত ওয়ার্ডে সকাল ৮টা থেকে টেলিভিশন দেখার সুযোগ শুরু হয় এবং রাত ১০টা পর্যন্ত তা চালু থাকে। রাত ১০টার পর টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়। ফলে মধ্যরাতে অনুষ্ঠিত কোনো ম্যাচ বন্দিদের দেখার সুযোগ থাকবে না। তবে বিশ্বকাপ উপলক্ষে সকালে অনুষ্ঠিত ম্যাচগুলো দেখার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্যদিকে সেলে থাকা বন্দিরা দিন কিংবা রাতে টেলিভিশন দেখার সুযোগ পান না। সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত বন্দিরা দিনের বেলায় তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করেন। এরপরও বিশ্বকাপের সকালের ম্যাচগুলো দেখার সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ বলেন, বন্দিরা নির্দিষ্ট সময়ের জন্য কারাগারে বিটিভি দেখতে পারেন। তবে এবার কোনো কারা কর্তৃপক্ষ চাইলে ‘টি-স্পোর্টস’ দেখানোর ব্যবস্থাও করতে পারবে। এ সুবিধা শুধু বিশ্বকাপ চলাকালীন সময়ের জন্য কার্যকর থাকবে। পাশাপাশি সকাল থেকে শুরু হওয়া ম্যাচগুলো যাতে বন্দিরা দেখতে পারেন, সে ব্যবস্থাও করা হয়েছে।

কারা কর্তৃপক্ষের নির্ধারিত নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সময়ের জন্য টেলিভিশন চালু রাখা হয়। দিনের বেলায় বন্দিদের বিভিন্ন দায়িত্ব ও কারা প্রশাসনের দাপ্তরিক কার্যক্রম চললেও সন্ধ্যার পর লকআপের সময় অধিকাংশ বন্দি টেলিভিশন দেখেই সময় কাটান।

কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ৭৪টি কারাগারে বর্তমানে প্রায় ৭৪ হাজার বন্দি রয়েছেন। অথচ এসব কারাগারের মোট ধারণক্ষমতা প্রায় ৪৬ হাজার।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪