| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এবারের বিশ্বকাপে প্রথম গোল হুলিয়ানের

reporter
  • আপডেট টাইম: জুন ১২, ২০২৬ ইং | ০৪:১৩:৩৩:পূর্বাহ্ন  |  ২২৪৮ বার পঠিত
এবারের বিশ্বকাপে প্রথম গোল হুলিয়ানের

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় মেক্সিকো। মেক্সিকো সিটির বিখ্যাত আজতেকা স্টেডিয়ামে দুর্দান্ত শুরু পেয়েছে স্বাগতিকরা। নবম মিনিটেই ম্যাচে লিড নেয় তারা। সেই লিড ধরে রেখেই মধ্যাহ্ন বিরতিতে গেছে।

এই উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছে মেক্সিকো। এই প্রথম উদ্বোধনী ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু করল তারা। ৯ মিনিটে হুলিয়ান কিনিয়োনেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাউল হিমিনেজ। 

শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ছিল মেক্সিকো। তাতে প্রথমার্ধেই বেশ কিছু সুযোগ তৈরি হয়। তৃতীয় মিনিটে প্রথম গোলের সুযোগ হাতছাড়া করেন রাউল হিমিনেজ। তার বা পায়ের জোড়ালো শট ঠেকিয়ে দেন আফ্রিকান গোলকিপার রোনেন উইলিয়ামস।

তবে গোল পেতে খুব একটা অপেক্ষা করতে হয়নি মেক্সিকোকে। মিনিট ছয়েক পরই লিড এনে দেন হুলিয়ান কিনিয়োনেস। ১৯তম মিনিটে তার সামনে সুযোগ এসেছিল ব্যবধান দ্বিগুণ করার। তবে এবার অন টার্গেটে রাখতে পারেননি। বারের সামান্য উপর দিয়ে বল চলে যায়।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবারো জোড়ালো আক্রমণ করে মেক্সিকো। এবার সুযোগ নষ্ট করেন ব্রায়ান গুটিয়েরেজ। তাতে ব্যবধান আর বাড়েনি। ১-০ গোলের লিড নিয়েই মধ্যাহ্ন বিরতিতে যায় স্বাগতিকরা।

প্রথমার্ধে ৫৭ শতাংশ সময় বল মেক্সিকোর দখলে ছিল, অন্যদিকে দক্ষিণ আফ্রিকার পায়ে ছিল ৪৩ শতাংশ। মেক্সিকো ১০টি শট নিয়েছে, দক্ষিণ আফ্রিকা ২টি। অন টার্গেট শটেও এগিয়ে ছিল মেক্সিকো। তারা ২টি অন টার্গেট শট নিয়েছে, অন্যদিকে আফ্রিকা নিয়েছে একটি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪