| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হারলেও ইতিবাচক দক্ষিণ আফ্রিকার কোচ, কার্ড নিয়ে অসন্তুষ্ট

reporter
  • আপডেট টাইম: জুন ১২, ২০২৬ ইং | ০৭:১৯:৪৫:পূর্বাহ্ন  |  ২৫৪৮ বার পঠিত
হারলেও ইতিবাচক দক্ষিণ আফ্রিকার কোচ, কার্ড নিয়ে অসন্তুষ্ট

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপে হার দিয়ে যাত্রা শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর কাছে ২-০ গোলে পরাজিত হলেও দলের পারফরম্যান্স নিয়ে আশাবাদী কোচ হুগো ব্রুস। তবে ম্যাচে রেফারির সিদ্ধান্ত, বিশেষ করে দ্বিতীয় লাল কার্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

ম্যাচ শেষে ব্রুস বলেন, রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। তবে শেষ পর্যন্ত নয়জন খেলোয়াড় নিয়ে ম্যাচ শেষ করতে হওয়াটা দুঃখজনক।

তার মতে, দ্বিতীয় লাল কার্ডটি না দিলেও পারতেন ম্যাচ কর্মকর্তা। যদিও এ বিষয়ে তিনি আর বিতর্কে যেতে চাননি।

হার সত্ত্বেও দলের পারফরম্যান্সে ইতিবাচক দিক দেখছেন দক্ষিণ আফ্রিকার এই কোচ। ব্রুস বলেন, ম্যাচের কিছু সময়ে তার দল ভালো খেলেছে এবং মেক্সিকোকেও জায়গা তৈরি করতে হিমশিম খেতে হয়েছে।

তিনি বলেন, কিছু মুহূর্তে মেক্সিকোও বুঝতে পারছিল না কীভাবে জায়গা খুঁজে পাবে। আমরা ভালোই খেলেছি।

তবে বল দখলে রেখে খেলার ক্ষেত্রে দলের আরও উন্নতির প্রয়োজন রয়েছে বলেও স্বীকার করেন দক্ষিণ আফ্রিকার কোচ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪