| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানকুন্দার ঝলকে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করল অস্ট্রেলিয়া

reporter
  • আপডেট টাইম: জুন ১৪, ২০২৬ ইং | ১০:৫৫:৩৯:পূর্বাহ্ন  |  ৩৭৬০ বার পঠিত
ইরানকুন্দার ঝলকে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করেছে অস্ট্রেলিয়া ও তুরস্ক। কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ‘ডি’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও পাল্টা আক্রমণ থেকে গোল করে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।

এর আগে একই গ্রুপের অন্য ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে নকআউট পর্বের দৌড়ে টিকে থাকতে অস্ট্রেলিয়া ও তুরস্ক—দুই দলের কাছেই প্রথম ম্যাচটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ম্যাচের শুরুতে তুরস্কই গোলের কাছাকাছি পৌঁছে যায়। আরদা গুলারের জোরালো শট অস্ট্রেলিয়ার গোলরক্ষক জো বিচ দারুণভাবে ঠেকিয়ে দেন। তবে সেই আক্রমণের মাত্র ১৭ সেকেন্ড পরই দুর্দান্ত এক পাল্টা আক্রমণে তুরস্ককে স্তব্ধ করে দেয় অস্ট্রেলিয়া।

দ্রুতগতির আক্রমণে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে এগিয়ে যান নেস্টোরি ইরানকুন্দা। তুরস্কের অভিজ্ঞ ডিফেন্ডার মেরিহ ডেমিরালের চাপ সামলে গোলরক্ষক উগুরজান চাকিরকে পরাস্ত করে নিচু শটে বল জালে জড়ান তিনি। অসাধারণ সেই ফিনিশিংয়ে ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সকারুজরা।

গোল হজমের পর পাল্টা আক্রমণে আরও মরিয়া হয়ে ওঠে তুরস্ক। কিছুক্ষণ পরই প্রায় সমতায় ফিরেছিল তারা। রক্ষণভাগ থেকে উঠে এসে প্রায় ৩০ মিটার দূর থেকে শক্তিশালী শট নেন বারাদাকি। তবে অস্ট্রেলিয়ার গোলরক্ষককে পরাস্ত করলেও বল পোস্টে আঘাত করে ফিরে আসায় হতাশ হতে হয় তুরস্ককে।

ম্যাচের শুরুতেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠেছে লড়াই। আর ইরানকুন্দার দুর্দান্ত গোলের সুবাদে প্রাথমিক ধাক্কা সামলে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে অস্ট্রেলিয়া। ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় অস্ট্রেলিয়া।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪