| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৪-১ গোলে এগিয়ে বিশ্বকাপ মিশন শুরু চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের

reporter
  • আপডেট টাইম: জুন ১৫, ২০২৬ ইং | ০০:২৭:৫৩:পূর্বাহ্ন  |  ২২৯৬ বার পঠিত
৪-১ গোলে এগিয়ে বিশ্বকাপ মিশন শুরু চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের

স্পোর্টস ডেস্ক: শক্তিমত্তা ও অভিজ্ঞতায় দুই দলের ব্যবধান ছিল যোজন যোজন। তাই বিশ্বকাপে অভিষেক হওয়া কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির সহজ জয়ই প্রত্যাশিত ছিল। তবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে দারুণ লড়াই উপহার দিয়ে নজর কেড়েছে ক্যারিবীয় দ্বীপদেশটি।

রোববার (১৪ জুন) হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের ম্যাচে কুরাসাওকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে জার্মানি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জুলিয়ান নাগেলসমানের দল। ষষ্ঠ মিনিটে ফ্লোরিয়ান ভির্টজের পাস থেকে গোল করে জার্মানিকে এগিয়ে দেন ফেলিক্স নেমেচা।

তবে ইউরোপিয়ান পরাশক্তিদের চাপে ভেঙে না পড়ে পাল্টা আক্রমণে যায় কুরাসাও। ২১তম মিনিটে লিভানো কোমেনেনসিয়ার শট ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে জালে জড়ালে বিশ্বকাপে নিজেদের ইতিহাসের প্রথম গোলের দেখা পায় দলটি। তাতে ম্যাচে ১-১ সমতা ফেরে।

এরপর আবারও আক্রমণের ধার বাড়ায় জার্মানি। ৩৮তম মিনিটে যশুয়া কিমিখের কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন নিকো শ্লটারবেক। জার্মান জার্সিতে এটিই ছিল তার প্রথম গোল। যোগ করা সময়ে বক্সে নেমেচাকে ফাউল করলে পেনাল্টি পায় জার্মানি। স্পটকিক থেকে ব্যবধান ৩-১ করেন কাই হাভার্টজ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই জার্মানির বড় জয়ের ভিত গড়ে দেন জামাল মুসিয়ালা। ৪৭তম মিনিটে কিমিখের পাস ধরে ডান দিক দিয়ে এগিয়ে গিয়ে রিদোয়ান বাজোরকে ফাঁকি দিয়ে নিচু শটে বল জালে পাঠান এই মিডফিল্ডার। গোলরক্ষক এলোয় রুমের নাগালের বাইরে দিয়ে বল জড়িয়ে যায় দূরের পোস্টে। চোট কাটিয়ে ফেরা মুসিয়ালার এই গোলে ব্যবধান দাঁড়ায় ৪-১।

ফলে বড় জয় দিয়েই ২০২৬ বিশ্বকাপ মিশন শুরু করল জার্মানি। তবে নিজেদের প্রথম বিশ্বকাপেই দুর্দান্ত লড়াই করে প্রশংসা কুড়িয়েছে কুরাসাও।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪