| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপে চমক, বেলজিয়ামের জালে প্রথম আঘাত মিসরের

reporter
  • আপডেট টাইম: জুন ১৬, ২০২৬ ইং | ০১:৫৩:৫৪:পূর্বাহ্ন  |  ১১৩২২৪৭ বার পঠিত
বিশ্বকাপে চমক, বেলজিয়ামের জালে প্রথম আঘাত মিসরের

স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এ আরেকটি অঘটনের ইঙ্গিত দিল মিসর। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে গেছে আফ্রিকার প্রতিনিধিরা।

ম্যাচের সপ্তম মিনিটে প্রথম আক্রমণ থেকে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বেলজিয়াম। তবে কেভিন ডি ব্রুইনের নেওয়া ডান পায়ের শট পোস্টের বাম পাশ ঘেঁষে বাইরে চলে যায়।

শুরুর সেই সুযোগ কাজে লাগাতে না পারার খেসারত দিতে হয় ইউরোপের দলটিকে। ম্যাচের ২০তম মিনিটে প্রথম বড় সুযোগ থেকেই গোল আদায় করে নেয় মিসর।

তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ বক্সের সামনে বল বাড়িয়ে দেন ইমাম আশরের কাছে। বক্সের বাইরে থেকে ডান পায়ের শক্তিশালী শটে বেলজিয়ামের অভিজ্ঞ গোলরক্ষক থিবো কর্তোয়াকে পরাস্ত করেন তিনি। দৃষ্টিনন্দন সেই গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মিসর।

বিশ্বকাপে আগের ম্যাচে স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে আলোচনায় আসা কেপ ভার্দের পর এবার শক্তিশালী বেলজিয়ামকে চাপে ফেলে চমকের আভাস দিল মিসর।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪