| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

reporter
  • আপডেট টাইম: জুন ১৬, ২০২৬ ইং | ০২:৪২:১৭:পূর্বাহ্ন  |  ১২২৬ বার পঠিত
আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক: বদলি হিসেবে মাঠে নেমেই ম্যাচে প্রভাব ফেললেন রোমেলু লুকাকু। তার উপস্থিতির চাপে আত্মঘাতী গোল করে বসেন মিসরের ডিফেন্ডার হানি, ফলে ১-১ সমতায় ফেরে বেলজিয়াম।

মঙ্গলবার ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচে শুরুতে পিছিয়ে পড়া বেলজিয়াম ৬৬তম মিনিটে সমতায় ফেরে। ইউরি টিলেমানসের পাসে ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠেন থমাস মুনিয়ে। তার ক্রসের অপেক্ষায় দ্রুত বক্সে ঢুকে পড়েন লুকাকু।

লুকাকুর উপস্থিতিতে চাপে পড়ে যান মিসরের দুই ডিফেন্ডার ইব্রাহিম ও হানি। বল ক্লিয়ার করতে গিয়ে ভুল করে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন হানি। এতে আত্মঘাতী গোলে সমতা ফেরায় বেলজিয়াম।

শুরুতে পিছিয়ে পড়লেও লুকাকুর মাঠে নামার পর আক্রমণের গতি বাড়িয়ে দ্রুতই ম্যাচে ফিরে আসে ইউরোপের দলটি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪