| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এগিয়ে থেকেও সমতায় শেষ সৌদি–উরুগুয়ের লড়াই

reporter
  • আপডেট টাইম: জুন ১৬, ২০২৬ ইং | ০৬:১৫:০৮:পূর্বাহ্ন  |  ১৬৯৬ বার পঠিত
এগিয়ে থেকেও সমতায় শেষ সৌদি–উরুগুয়ের লড়াই

স্পোর্টস ডেস্ক: গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখানো সৌদি আরব এবারও উরুগুয়ের বিপক্ষে শুরুটা করেছিল দারুণভাবে। তবে শেষ পর্যন্ত জয়ের ধার ধরে রাখতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে সমতায় ফিরে আসে উরুগুয়ে, আর ম্যাচ শেষ হয় ১–১ গোলে ড্র।

ম্যাচের আগে শক্তির বিচারে স্পষ্ট ফেবারিট ছিল দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। তবে প্রথমার্ধেই সংগঠিত ও আক্রমণাত্মক ফুটবল খেলে তাদের চাপে রাখে সৌদি আরব।

৪১ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে প্রথমে শক্তিশালী হেড করেন হাসান আল তামবাকতি। গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা বল নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হলে সুযোগ কাজে লাগান ডিফেন্ডার আবদুলেলাহ আল–আমরি। কাছ থেকে বল জালে পাঠিয়ে সৌদি আরবকে এগিয়ে দেন তিনি।

বিরতির পর সমতায় ফেরার জন্য আক্রমণ বাড়ায় উরুগুয়ে। ডারউইন নুনিয়েস, ফেদেরিকো ভালভার্দে ও মাক্সিমিলিয়ানো আরাউহোর একের পর এক আক্রমণে চাপে পড়ে সৌদি রক্ষণ। তবে দীর্ঘ সময় তারা দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে রাখে।

ম্যাচের ৭০ মিনিট পেরিয়ে গেলেও লিড ধরে রাখে সৌদি আরব। তবে ৮০ মিনিটে সমতা ফেরে উরুগুয়ে। মাক্সিমিলিয়ানো আরাউহোর গোলে স্কোরলাইন ১–১ হয়ে যায়।

শেষ দিকে দুই দলই জয়ের জন্য চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি। ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচেই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে সৌদি আরব ও উরুগুয়ে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪