| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাস্ট-রেজাইয়ানের গোলে ইরান-নিউজিল্যান্ড সমতা

reporter
  • আপডেট টাইম: জুন ১৬, ২০২৬ ইং | ০৮:০৩:৪৪:পূর্বাহ্ন  |  ৭৩১ বার পঠিত
জাস্ট-রেজাইয়ানের গোলে ইরান-নিউজিল্যান্ড সমতা

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপে গ্রুপ ‘জি’-এর ম্যাচে দারুণ লড়াই উপহার দিয়েছে ইরান ও নিউজিল্যান্ড। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ শেষে ১-১ গোলে সমতায় রয়েছে দুই দল।

খেলার ধারার বিপরীতে গিয়েও সপ্তম মিনিটে দুর্দান্ত দলীয় আক্রমণ থেকে এগিয়ে যায় নিউজিল্যান্ড। আক্রমণের সূচনা করেন অধিনায়ক ক্রিস উড। তার কাছ থেকে বল পেয়ে সরপ্রীত সিংয়ের সঙ্গে দারুণ বোঝাপড়ার পর এলিজাহ জাস্ট বক্সের ভেতরে জোরালো শটে বল জালে পাঠান। অসাধারণ ফিনিশিংয়ে ওশেনিয়ার প্রতিনিধিরা ১-০ ব্যবধানে এগিয়ে যায়।

গোল হজমের পর আক্রমণের তীব্রতা বাড়ায় ইরান। মেহদি তারেমিদের একাধিক প্রচেষ্টায় চাপ তৈরি হলেও দীর্ঘ সময় সমতা ফেরাতে পারেনি এশিয়ার দলটি। তবে ৩২তম মিনিটে পেনাল্টি বক্সের ভেতরে তৈরি হওয়া জটলা থেকে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় তারা।

প্রথমে কাছ থেকে শট নেন শাহরিয়ার মোঘানলু। প্রতিপক্ষের ডিফেন্ডারের বাধায় সেই প্রচেষ্টা আটকে গেলেও ফিরতি বল পেয়ে আর ভুল করেননি রামিন রেজাইয়ান। আলগা বল জালে জড়িয়ে স্কোরলাইন ১-১ করেন অভিজ্ঞ এই ডিফেন্ডার।

রেজাইয়ানের গোলে ম্যাচে নতুন করে উত্তেজনা ফিরে আসে। আকর্ষণীয় লড়াইয়ে প্রথমার্ধ শেষ হয়েছে সমতায়, ফলে দ্বিতীয়ার্ধে দুই দলের সামনেই জয় তুলে নেওয়ার সুযোগ থাকছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪