| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কেইনের জোড়া গোলে

ক্রোয়েশিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ৪-২ গোলের দাপুটে জয়

reporter
  • আপডেট টাইম: জুন ১৮, ২০২৬ ইং | ০৪:১৮:৫৫:পূর্বাহ্ন  |  ২০৫১ বার পঠিত
ক্রোয়েশিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ৪-২ গোলের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের গ্রুপ পর্বে জমজমাট লড়াই উপহার দিচ্ছে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ শেষে ২-২ গোলে সমতায় রয়েছে দুই দল।

ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় ইংল্যান্ড। ডেকলান রাইসের কর্নার থেকে বল ক্লিয়ার করতে গিয়ে লুকা মদরিচের আঘাতে বক্সে পড়ে যান ননি মাদুয়েকে। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্পট কিকে দাঁড়ান হ্যারি কেইন।

প্রথম চেষ্টায় বাঁ দিকে নেওয়া কেইনের শট ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। তবে ভিএআর পর্যালোচনায় দেখা যায়, শট নেওয়ার আগেই ডিফেন্ডার ইয়োশকো গভারদিওল বক্সে ঢুকে পড়েছিলেন এবং লিভাকোভিচও গোললাইন ছেড়ে এগিয়ে এসেছিলেন। ফলে পুনরায় পেনাল্টি নেওয়ার নির্দেশ দেওয়া হয়। দ্বিতীয়বার আর ভুল করেননি ইংল্যান্ড অধিনায়ক। ডান দিকে জোরালো শটে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

৩১ মিনিটে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ পায় ইংল্যান্ড। কেইনের পাস থেকে মাদুয়েকের নিচু ক্রস পেয়ে পেছন থেকে উঠে আসা জুড বেলিংহ্যাম গোলের সামনে বলের সংযোগ করতে ব্যর্থ হন।

এর পাঁচ মিনিট পরই ম্যাচে সমতা ফেরায় ক্রোয়েশিয়া। পেতার সুসিচের চমৎকার পাস থেকে মার্টিন বাতুরিনা দূরপাল্লার শক্তিশালী শটে জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করে স্কোরলাইন ১-১ করেন।

৪২ মিনিটে আবারও ইংল্যান্ডকে এগিয়ে দেন হ্যারি কেইন। ডেকলান রাইসের কর্নার থেকে দুর্দান্ত হেডে বল জালে জড়িয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি।

তবে বিরতিতে যাওয়ার আগে শেষ হাসি হাসে ক্রোয়েশিয়া। প্রথমার্ধের শেষদিকে মারিও পাসালিচের উঁচু পাস থেকে ইভান পেরিসিচ হেডে বল নামিয়ে দেন আনতে বুদিমির মুসার সামনে। তিনি ঠান্ডা মাথায় ভলিতে শট নিয়ে পিকফোর্ডকে পরাস্ত করলে ২-২ সমতায় শেষ হয় রোমাঞ্চকর প্রথমার্ধ।

বিরতির পর মাঠে নেমেই ছন্দ ফিরে পেয়েছে ইংল্যান্ড। জুড বেলিংহ্যাম ও মার্কাস রাশফোর্ডের পরপর দুই গোলে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ ব্যবধানে এগিয়ে গেছে থ্রি লায়ন্সরা।

প্রথমার্ধ ২-২ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধ শুরু করতে কিছুটা দেরি করে মাঠে ফেরে ইংল্যান্ড। কোচ টমাস টুখেল ড্রেসিংরুমে খেলোয়াড়দের বাড়তি নির্দেশনা দেন। আর তার প্রভাব দেখা যায় মাঠে ফিরেই।

দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটি ডান প্রান্ত থেকে বল নিয়ে ভেতরে ঢুকে দারুণ এক শটে দূরের পোস্টের কোণ খুঁজে নেন জুড বেলিংহ্যাম। তার দুর্দান্ত গোলে ৩-২ ব্যবধানে আবারও এগিয়ে যায় ইংল্যান্ড।

এরপর ব্যবধান আরও বাড়ান মার্কাস রাশফোর্ড। বদলি খেলোয়াড়দের সমন্বয়ে গড়ে ওঠা আক্রমণ থেকে গোলটি আসে। ৮৩ মিনিটে ডান দিক দিয়ে ডিজেড স্পেন্স ও বুকায়ো সাকার দারুণ বোঝাপড়ার পর ফাঁকায় থাকা রাশফোর্ডের কাছে বল পৌঁছে দেন সাকা। প্রথমে বাঁ পায়ে শট নেওয়ার ভঙ্গি করে ডিফেন্ডার যোসিপ স্তানিসিচকে বিভ্রান্ত করেন রাশফোর্ড। পরে ডান পায়ে শান্তভাবে বল জালের কোণে পাঠিয়ে ইংল্যান্ডকে ৪-২ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবলে ক্রোয়েশিয়ার রক্ষণভাগকে চাপে ফেলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে ইংল্যান্ড।

ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়টা প্রাপ্যই ছিল ইংল্যান্ডের। তবে দুই গোল হজম করাটা কিছুটা চিন্তার কারণ হয়ে থাকছে থ্রি লায়ন্সদের জন্য।

ম্যাচজুড়ে আক্রমণে আধিপত্য দেখানো ইংল্যান্ড আরও বড় ব্যবধানে জিততে পারত। কিন্তু ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচের দুর্দান্ত নৈপুণ্যে একাধিক নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় টমাস টুখেলের দল।

বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন লিভাকোভিচ। তার অনুপ্রাণিত পারফরম্যান্স না থাকলে ব্যবধান আরও বড় হতে পারত। তবুও শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে ইংল্যান্ড।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪