| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়

reporter
  • আপডেট টাইম: জুন ২০, ২০২৬ ইং | ১৫:৫০:৪০:অপরাহ্ন  |  ৯৫১ বার পঠিত
বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বে নিজেদের অবস্থান অনেকটাই শক্ত করেছে ব্রাজিল। দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থাকা সেলেসাওদের লক্ষ্য এখন স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ থেকে পয়েন্ট অর্জন করা। তবে জয়ের ছক কষার পাশাপাশি কোচ কার্লো আনচেলত্তির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের সম্ভাব্য নিষেধাজ্ঞার ঝুঁকি।

মরক্কোর বিপক্ষে ড্র এবং হাইতির বিপক্ষে জয়ী ম্যাচে ইবানেজ, কাসেমিরো এবং ডগলাস সান্তোস—এই তিন খেলোয়াড় একটি করে হলুদ কার্ড দেখেছেন। ফিফার নতুন নিয়ম অনুযায়ী, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাদের প্রত্যেকেই যদি আরও একটি হলুদ কার্ড দেখেন, তবে পরবর্তী ম্যাচ অর্থাৎ নকআউট পর্বের প্রথম ম্যাচে তারা নিষিদ্ধ হয়ে মাঠের বাইরে থাকবেন।

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার নতুন নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের জমে থাকা হলুদ কার্ড দুটি ধাপে মুছে ফেলা হবে। গ্রুপ পর্ব শেষ হওয়ার পর যখন নকআউট পর্ব বা দ্বিতীয় পর্ব শুরু হবে, তখন আগের কার্ডগুলো বাতিল হয়ে যাবে। কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগেও খেলোয়াড়দের কার্ডের হিসাব আবার নতুন করে শুরু হবে।

অর্থাৎ, এই তিন খেলোয়াড়ের জন্য স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি অত্যন্ত সতর্কতার। যদি তারা এই ম্যাচে কার্ড দেখেন, তবে তাদের নকআউট পর্বে একটি ম্যাচ মিস করতে হবে। এটি ব্রাজিলের জন্য বড় ধরনের কৌশলগত সংকটের কারণ হতে পারে। মূলত বিশ্বকাপে ম্যাচের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে ফিফা হলুদ কার্ড ও শাস্তির নিয়মে এই পরিবর্তন এনেছে। 

আগামী ২৪ জুন মিয়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে ড্র করলেই ব্রাজিলের শীর্ষ দুই নিশ্চিত হবে এবং জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত। তবে নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে এই তিন খেলোয়াড়কে কি ম্যাচে নামানো হবে, নাকি কার্ডের হিসাব থেকে বাঁচাতে বিশ্রামে রাখা হবে—তা নিয়ে এখন চলছে কোচিং প্যানেলে চুলচেরা বিশ্লেষণ। গুরুত্বপূর্ণ নকআউট পর্বের আগে নিজেদের সেরা খেলোয়াড়দের হারানো নিশ্চয়ই চাইবে না সেলেসাওরা।

এখন দেখার বিষয়, স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে আনচেলত্তি কীভাবে এই নিষেধাজ্ঞা ও জয়ের সমীকরণ মেলান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪