| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সালাহর জাদুতে প্রথম জয় মিসরের

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৬ ইং | ১০:৩৩:৫৬:পূর্বাহ্ন  |  ৪৭০ বার পঠিত
সালাহর জাদুতে প্রথম জয় মিসরের

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের গ্রুপ ‘জি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছে মিসর। ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় আফ্রিকার প্রতিনিধিরা। এই জয়ে গ্রুপের শীর্ষেও উঠে এসেছে তারা।

নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল মিসর। অন্যদিকে নিউজিল্যান্ড ইরানের বিপক্ষে ২-২ গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে। একই রাতে ইরান ও বেলজিয়ামের ম্যাচও ড্র হওয়ায় এই ম্যাচের বিজয়ী দলের সামনে গ্রুপের শীর্ষে ওঠার সুযোগ ছিল।

ম্যাচের ১৫ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে দুর্দান্ত হেডে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন ডিফেন্ডার ফিন সারম্যান। প্রথমার্ধে দুই দলই বেশ কয়েকটি আক্রমণ শানালেও আর কোনো গোল হয়নি।

বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ৫৮ মিনিটে ডান প্রান্ত থেকে মোহাম্মদ হানির নিখুঁত ক্রসে শক্তিশালী হেডে সমতা ফেরান মোস্তাফা জিকো। বল মাটিতে বাউন্স খেয়ে জালে জড়ালে ম্যাচে ফেরে মিসর।

এরপর ৬৭ মিনিটে মোস্তাফা জিকোর পাস থেকে বাঁ পায়ের দারুণ বাঁকানো শটে মিসরকে এগিয়ে দেন অধিনায়ক মোহাম্মদ সালাহ। লিভারপুলের এই তারকা ফরোয়ার্ডের গোলেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় আফ্রিকার দলটি।

ম্যাচের ৮২ মিনিটে ব্যবধান আরও বাড়ান বদলি খেলোয়াড় ত্রেজেগে। সালাহর নেওয়া কর্নার থেকে পোস্টের কাছে অরক্ষিত অবস্থায় পাওয়া বলে হেডে লক্ষ্যভেদ করেন তিনি। ২৪ মিনিটের ব্যবধানে তিন গোল করে জয় নিশ্চিত করে মিসর।

বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মিসর। দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে গুরুত্বপূর্ণ চার পয়েন্ট নিয়ে গ্রুপ ‘জি’-এর শীর্ষে উঠে এসেছে তারা। অন্যদিকে, দ্বিতীয় ম্যাচেও জয়ের দেখা পেল না নিউজিল্যান্ড।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪