স্পোর্টস ডেস্ক: গোল! আর্জেন্টিনা ১–০ অস্ট্রিয়া। লিওনেল মেসির ক্ল্যাসিক লাতিন আমেরিকান গোল! ৩৮ মিনিটে বাঁ প্রান্ত থেকে ফাকুন্দো মেদিনার ক্রসে ডামি করেন থিয়াগো আলমাদা। এরপর মেসির বাঁ পায়ের শট অস্ট্রিয়ার জালে! কেউ ভাবেনি শটটি আসলে মেসির নেওয়ার কথা ছিল! চোখ জুড়ানো এক গোলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের বিশ্ব রেকর্ড গড়লেন মেসি। ২০০২ বিশ্বকাপ ফাইনালে জার্মানির বিপক্ষে ফাইনালেও রিভালদোর এমন ডামিতে গোল পেয়েছিলেন রোনালদো।
বিশ্বকাপে মেসির এখন ২৮ ম্যাচে গোলসংখ্যা ১৭টি। জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ডটি এখন একার দখলে নিলেন কিংবদন্তি।
এর আগে পেনাল্টি মিস করেছেন মেসি। মেসির ক্যারিয়ারে এটি ৩৩ তম পেনাল্টি মিস (ট্রান্সফারমার্কেট)। টাইব্রেকার বাদে এ পর্যন্ত মোট ১৪৯টি পেনাল্টি শট নিয়েছেন মেসি। পেনাল্টিতে অ্যালেক্সিস ম্যাক–অ্যালিস্টারের কনভার্সন রেট ভালো (১৩ ম্যাচে ১২ গোল)। এনজো ফার্নান্দেজ ১২ ম্যাচে ১১টি গোল করেছেন।
বাংলাদেশ সময় রাত এগারোটায় অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামে লিওনেল মেসির দল। ডালাস স্টেডিয়ামে শুরু হয় আর্জেন্টিনা–অস্ট্রিয়া ম্যাচ। আকাশি–সাদা ও লাল জার্সিতে কানায় কানায় পরিপূর্ণ ৮০ হাজার আসন।
খেলা শুরুর ৩ মিনিটে বক্সের ভেতর ভালো সুযোগ পেয়েছিলেন আর্জেন্টিনা স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ। অস্ট্রিয়ার দুই ডিফেন্ডারের চাপে বল রাখতে পারেননি।
রিপোর্টার্স২৪/ধ্রুব