| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আর গোল করতে পারছে না আর্জেন্টিনা

reporter
  • আপডেট টাইম: জুন ২৩, ২০২৬ ইং | ০০:৫৪:২৮:পূর্বাহ্ন  |  ১৩৭৫ বার পঠিত
আর গোল করতে পারছে না আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: অল্পের জন্য মিস করলেন গঞ্জালেস। মেসির কর্নারে তাঁর হেডটা পোস্টের একদম কাছ দিয়ে গেছে। ২–০তে এগিয়ে যাওয়া হলো না আর্জেন্টিনার।

এদিকে, ৮১ মিনিটে ফাকুন্দো মেদিনা ও রদ্রিগো দি পল উঠলেন। নামলেন নিকোলাস তালিয়াফিকো ও লিয়ান্দ্রো পারেদেস। তার আগে খেলার ৬৫ মিনিটে লাওতারো মার্তিনেজ ও এনজো ফার্নান্দেজ উঠে গেলেন। নামলেন হুলিয়ান আলভারেজ ও নিকো গঞ্জালেস।

আর্জেন্টিনা বুঝি আরও আক্রমণাত্বক হতে চায়! এক গোলে এগিয়ে থাকা কখনোই নিরাপদ কিছু নয়! আর্জেন্টিনা উইং ধরে খেলে অভ্যস্ত না। আর্জেন্টিনার খেলার চিরায়ত স্টাইলও এটা নয়। কিন্তু অস্ট্রিয়া তাদের এভাবে খেলতে বাধ্য করছে। কারণ?

আর্জেন্টিনার চিরায়ত মিডফিল্ড–প্লেতে বাধ সাধছে অস্ট্রিয়ান মিডফিল্ড। স্কালোনির দল সাধারণ মাঠের মাঝ দিয়ে আক্রমণে উঠতে অভ্যস্ত। মাঝপথের সেই খেলাটা আর্জেন্টিনাকে সেভাবে খেলতে দিচ্ছে না অস্ট্রিয়া। আর্জেন্টিনার একমাত্র গোলটি উইং প্লে থেকেই এসেছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪