| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফের মাঠে নেমেছে ফ্রান্স–ইরাক

reporter
  • আপডেট টাইম: জুন ২৩, ২০২৬ ইং | ০৫:৫৭:১৩:পূর্বাহ্ন  |  ৯৮৭৮২৯ বার পঠিত
ফের মাঠে নেমেছে ফ্রান্স–ইরাক

স্পোর্টস ডেস্ক: খারাপ আবাহাওয়ার কারণে স্থগিত হয়ে যাওয়া ফ্রান্স–ইরাক ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা আবার শুরু হচ্ছে। সেই লক্ষ্যেই মাঠে নেমেছে ফ্রান্স–ইরাক। এরই মধ্যে মাঠে নেমে গা গরম করা শুরু করেছে দুই দলের খেলোয়াড়রা।

এর আগে ৫টার দিকে বৃষ্টি প্রায় পুরোপুরি থেমে গেলেও ম্যাচ শুরু হতে আরও দেরি হবে বলে জানিয়েছিলো ফিফা। তারা জানায়, মাঠে এখন এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যে বৃষ্টি প্রায় পুরোপুরি থেমে গেছে। কিন্তু আবহাওয়ার পূর্বাভাসে এখনো বজ্রঝড়ের শঙ্কা থাকায় ম্যাচটি দ্রুতই শুরু করা যাচ্ছে না।

ফিলাডেলফিয়া স্টেডিয়ামের বড় পর্দায় ভেসে ওঠা বার্তা, ‘প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির কারণে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে দেরি হচ্ছে। পরিবেশ নিরাপদ মনে হলেই খেলা পুনরায় শুরু হবে। দর্শকদের যার যার অবস্থানে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’

গ্যালারিতে উপস্থিত ইরাকের বিপুলসংখ্যক সমর্থক যেন এই বিরতিটাকেই উপভোগ করছেন! তারা পতাকা উড়িয়ে, গান গেয়ে আর নেচে পুরো স্টেডিয়াম মাতিয়ে রেখেছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪