স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে গ্রুপ ‘আই’–তে নিজেদের দ্বিতীয় ম্যাচে এখন মাঠে নেমেছে নরওয়ে–সেনেগাল। নরওয়ে নিজেদের প্রথম ম্যাচে ইরাককে হারিয়েছিল ৪–১ গোলে। আর ফ্রান্সের কাছে সেনেগাল হেরেছিল ৩–১ ব্যবধানে।
ইরাককে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে নরওয়ে। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ সেনেগাল। এ ম্যাচ জিততে পারলে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করবে তারা। অন্যদিকে টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচ সেনেগালের সামনে। প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে ৩-১ গোলে হেরেছে তারা। তাই বিশ্বকাপের নকআউট পর্বে খেলার আশা জিইয়ে রাখতে হলে নরওয়ের বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের। ভিন্ন দুই সমীকরণ নিয়ে মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি দুদল।
আগের ম্যাচে নরওয়ের সবচেয়ে বড় তারকা আর্লিং হ্যালান্ড জোড়া গোল উপহার দিয়েছেন। সেনেগালের বিপক্ষে ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে মাঠে ম্যানচেস্টার সিটির এই তারকা স্ট্রাইকার। আর তাকে ঘিরেই ম্যাচের মূল পরিকল্পনা নরওয়ে কোচ স্টালে সোলবাকেন। সেনেগালের বিপক্ষেও হাই-প্রেসিং ফুটবল খেলার কৌশল নিতে পারেন এই কোচ। যেখানে আক্রমণভাগের প্রাণশক্তি থাকবেন হ্যালান্ড। অন্যদিকে প্রতিআক্রমণে নরওয়েকে বিপদে ফেলতে পারে সেনেগাল।
রিপোর্টার্স২৪/ধ্রুব