| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এমবাপ্পের জোড়া গোলের পর দেম্বেলের গোল

reporter
  • আপডেট টাইম: জুন ২৩, ২০২৬ ইং | ০৬:৩৮:২৩:পূর্বাহ্ন  |  ৪৬১ বার পঠিত
এমবাপ্পের জোড়া গোলের পর দেম্বেলের গোল

স্পোর্টস ডেস্ক: ইরাকের ভুলে ফ্রান্সের হয়ে ম্যাচের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। এই গোলে তিনি স্পর্শ করলেন বিশ্বকাপে সর্বোচ্চ গোলে দ্বিতীয় স্থানে থাকা মিরোস্লাভ ক্লোসাকে। দুজনের গোল এখন ১৬। মেসির ১৮ গোলের রেকর্ড স্পর্শ করতে এমবাপ্পের প্রয়োজন ২ গোল।

ম্যাচের ৫৪ মিনিটে ইরাক নিজেদেরই বিপদ ডেকে আনে। আহমেদ কাসেমের ব্যাকপাসটি এতটাই জোরে হয়ে যায় যে গোলরক্ষক আহমেদ বাসিল বল নিয়ন্ত্রণে নিতে পারেননি।

সেই ভুলের সুযোগ লুফে নেন উসমান দেম্বেলে। নিজে শট না নিয়ে নিঃস্বার্থভাবে বল বাড়িয়ে দেন কিলিয়ান এমবাপ্পেকে। আর এমবাপ্পে সহজ টোকায় বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোলটি করে ফ্রান্সের ব্যবধান বাড়ান।

এরপর বিশ্বকাপে নিজের প্রথম গোল পেলেন উসমান দেম্বেলে। এই গোলটির পেছনে বড় ভূমিকা মাইকেল ওলিসের। বল নিয়ে দুর্দান্ত গতিতে সামনে এগিয়ে গিয়ে তিনি বক্সের মধ্যে দেম্বেলেকে খুঁজে নেন। আর দেম্বেলে ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে ফ্রান্সের হয়ে নিজের বিশ্বকাপ-অভিষেক গোলটি করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪