| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিরতির আগে ভিনিসিয়ুসের জোড়া আঘাত, ব্রাজিল ২-০

reporter
  • আপডেট টাইম: জুন ২৫, ২০২৬ ইং | ০৪:৫৮:৪১:পূর্বাহ্ন  |  ১৮৬১ বার পঠিত
বিরতির আগে ভিনিসিয়ুসের জোড়া আঘাত, ব্রাজিল ২-০

স্পোর্টস ডেস্ক: প্রথমার্ধের শেষ মুহূর্তে আরেকটি গোল হজম করে বড় ধাক্কা খেল স্কটল্যান্ড। বিরতিতে যাওয়ার ঠিক আগে ভিনিসিয়ুস জুনিয়রের দ্বিতীয় গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ব্রাজিল।

৪৫তম মিনিটে দুর্দান্ত একটি আক্রমণ থেকে গোলটি আদায় করে নেয় সেলেসাওরা। মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস ডি-বক্সের ভেতরে নিখুঁত একটি ক্রস ভাসিয়ে দেন। বলটি ক্লিয়ার করতে গোললাইন ছেড়ে বেরিয়ে আসেন স্কটল্যান্ডের গোলরক্ষক অ্যাঙ্গাস গান।

তবে বলের গতিপথ সঠিকভাবে বিচার করতে না পেরে সেটি মিস করেন স্কটিশ গোলরক্ষক। সুযোগ বুঝে সামনে থাকা ভিনিসিয়ুস জুনিয়র সহজেই বল জালে জড়িয়ে দেন।

ম্যাচে এটি ছিল ভিনিসিয়ুসের দ্বিতীয় গোল এবং চলতি বিশ্বকাপে তার চতুর্থ গোল। একই সঙ্গে ব্রাজিলও বিরতিতে যাওয়ার আগে নিজেদের লিড আরও মজবুত করে নেয়।

প্রথমার্ধজুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে রক্ষণভাগের একাধিক ভুল ও গোলরক্ষকের ব্যর্থতায় চাপে পড়ে যায় স্কটল্যান্ড।

এই মুহূর্তে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা স্কটল্যান্ডের সামনে ম্যাচে ফেরার পাশাপাশি নকআউট পর্বে ওঠার সমীকরণও কঠিন হয়ে উঠেছে। অন্যদিকে এই ফল ধরে রাখতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই পরের রাউন্ডে জায়গা করে নেবে ব্রাজিল।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪