| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইংল্যান্ড একাদশে সাকা-রাশফোর্ড, বিশ্রামে রাইস

reporter
  • আপডেট টাইম: জুন ২৮, ২০২৬ ইং | ০২:২৮:৫৬:পূর্বাহ্ন  |  ৭৯৫ বার পঠিত
ইংল্যান্ড একাদশে সাকা-রাশফোর্ড, বিশ্রামে রাইস

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পানামার বিপক্ষে ইংল্যান্ডের শুরুর একাদশে জায়গা পেয়েছেন বুখায়ো সাকা ও মার্কাস রাশফোর্ড। তবে মিডফিল্ডার ডেকলান রাইসকে বিশ্রাম দিয়েছেন ইংল্যান্ড কোচ থমাস টুখেল।

নিউ জার্সিতে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিতে জয় তুলে নিয়ে গ্রুপ এল-এর শীর্ষস্থান নিশ্চিত করতে চায় ইংল্যান্ড। সেই লক্ষ্যেই একাদশে কয়েকটি পরিবর্তন এনেছেন টুখেল।

আর্সেনালের হয়ে দীর্ঘ মৌসুম খেলার পর অ্যাকিলিস ইনজুরির কারণে বুখায়ো সাকাকে সতর্কতার সঙ্গে ব্যবহার করা হচ্ছিল। ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয় এবং ঘানার বিপক্ষে গোলশূন্য ড্র—দুই ম্যাচেই তিনি বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। তার জায়গায় প্রথম দুই ম্যাচে খেলেছিলেন ননি মাদুয়েকে।

তবে পানামার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সাকাকে প্রথমবারের মতো শুরুর একাদশে রেখেছেন টুখেল। অন্যদিকে, বাম প্রান্তে অ্যান্থনি গর্ডনের পরিবর্তে সুযোগ পেয়েছেন মার্কাস রাশফোর্ড।

মিডফিল্ডে ডেকলান রাইসের জায়গায় খেলবেন মর্গান রজার্স। হ্যামস্ট্রিং সমস্যায় ভুগছিলেন রাইস, তাই তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট।

এছাড়া চোটের কারণে রিস জেমস মাঠের বাইরে থাকায় তার পরিবর্তে ডান প্রান্তের রক্ষণভাগে খেলবেন জ্যারেল কোয়ানসাহ।

সাকার শারীরিক অবস্থা নিয়ে বুধবার টুখেল বলেছিলেন, সে ধীরে ধীরে পুরোপুরি প্রস্তুতির দিকে এগিয়ে যাচ্ছে। অনুশীলনে সে নিয়মিত অংশ নিচ্ছে এবং আমরা আশা করছি পানামা ম্যাচে সে দলকে সাহায্য করতে পারবে।

ইতোমধ্যেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ইংল্যান্ড। তবে পানামার বিপক্ষে জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ ৩২-এর লড়াইয়ে নামবে থ্রি লায়ন্সরা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪