| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কি যাদু করিয়া মেসি মায়া লাগাইছে

reporter
  • আপডেট টাইম: জুন ২৮, ২০২৬ ইং | ০৩:৫৪:৫১:পূর্বাহ্ন  |  ৫৬৭ বার পঠিত
কি যাদু করিয়া মেসি মায়া লাগাইছে

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের উত্তাপ যত বাড়ছে, ততই ভিন্নধর্মী প্রচারণায় নজর কাড়ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এবার বাংলা ভাষায় একের পর এক পোস্ট করে আলোচনায় এসেছে সংস্থাটি।

বিশ্বের অন্যতম বৃহৎ বাংলা ভাষাভাষী ফুটবল সমর্থকগোষ্ঠীকে লক্ষ্য করেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শনিবার ভোরে কলম্বিয়ার বিপক্ষে পর্তুগালের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে ফিফা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে একটি বাংলা পোস্ট প্রকাশ করে।

পোস্টটিতে রোনালদোর উদযাপনের একটি ছবি ব্যবহার করা হয়। ছবির ওপর বড় অক্ষরে লেখা ছিল, ‘যখন দরকার, তখনই ওস্তাদ হাজির।’ আর ক্যাপশনে যোগ করা হয়, ‘আজ রাতে রোনালদোর খেলা হবে’—সঙ্গে ছিল পর্তুগালের পতাকার প্রতীক।

ম্যাচ শুরুর আগেই ফিফার এই বাংলা পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। বিশেষ করে বাংলাদেশ ও ভারতের বাংলা ভাষাভাষী ফুটবল সমর্থকদের মধ্যে এটি দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই মন্তব্যে রোনালদোর প্রশংসা করেছেন, আবার অনেকে ম্যাচ নিয়ে নিজেদের প্রত্যাশার কথাও জানিয়েছেন।

তবে বাংলা ভাষায় এটি ফিফার প্রথম পোস্ট নয়। এর আগে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়ার পর লিওনেল মেসিকে নিয়েও একটি বিশেষ বাংলা পোস্ট করেছিল সংস্থাটি।

সেখানে মেসির আকাশের দিকে দুই হাত তুলে উদযাপনের ছবির সঙ্গে লেখা হয়েছিল, ‘কি যাদু করিয়া মেসি মায়া লাগাইছে।’ পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং মেসি সমর্থকদের পাশাপাশি নিরপেক্ষ ফুটবলপ্রেমীদের মধ্যেও ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বাংলা ভাষায় ধারাবাহিক এই প্রচারণা দক্ষিণ এশিয়ার বিপুল সংখ্যক ফুটবল সমর্থকের প্রতি ফিফার বিশেষ মনোযোগেরই প্রতিফলন বলে মনে করছেন ক্রীড়াবিশ্লেষকরা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪