| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জমজমাট লড়াইয়ে আলজেরিয়া-অস্ট্রিয়া ১-১ সমতায় প্রথমার্ধ

reporter
  • আপডেট টাইম: জুন ২৮, ২০২৬ ইং | ০৯:১৫:৪৫:পূর্বাহ্ন  |  ৫৬২ বার পঠিত
জমজমাট লড়াইয়ে আলজেরিয়া-অস্ট্রিয়া ১-১ সমতায় প্রথমার্ধ

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে সমীকরণের ম্যাচ হিসেবে পরিচিত হলেও মাঠে কোনো রক্ষণাত্মক ফুটবল দেখা যায়নি। বরং শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে আলজেরিয়া ও অস্ট্রিয়া। প্রথম ৪৫ মিনিট শেষে ১-১ সমতায় রয়েছে দুই দল।

ম্যাচের আগে ধারণা ছিল, ড্র করলেই দুই দলেরই নকআউট পর্বে জায়গা নিশ্চিত হওয়ায় তারা হয়তো ঝুঁকি নেবে না। কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণ করে শুরু থেকেই একের পর এক আক্রমণ চালায় উভয় দল।

পরিসংখ্যানও তারই সাক্ষ্য দিচ্ছে। প্রথমার্ধে বল দখলে ৫৭ শতাংশ সময় এগিয়ে ছিল আলজেরিয়া, অস্ট্রিয়ার দখলে ছিল ৪৩ শতাংশ। শটের সংখ্যাও ছিল কাছাকাছি—আলজেরিয়ার ৭টির বিপরীতে অস্ট্রিয়ার ৬টি। উভয় দলই লক্ষ্যভেদী দুটি করে শট নেয়। প্রত্যাশিত গোলের (xG) হিসাবেও ব্যবধান ছিল সামান্য; আলজেরিয়ার ০.৬৬, অস্ট্রিয়ার ০.৬৩।

ম্যাচের ২৮তম মিনিটে অভিজ্ঞ ফরোয়ার্ড মার্কো আরনাউটোভিচের গোলে এগিয়ে যায় অস্ট্রিয়া। মাঝমাঠ থেকে ডেভিড আলাবার লম্বা পাস ধরে আলজেরিয়ার ডিফেন্স ভেদ করে এগিয়ে যান ৩৭ বছর বয়সী এই স্ট্রাইকার। গোলরক্ষককে পাশ কাটিয়ে নিখুঁত ফিনিশিংয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

গোলের পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে অস্ট্রিয়া। তবে আলজেরিয়াও পাল্টা আক্রমণ অব্যাহত রাখে। ৪০তম মিনিটে ফারেস চাইবির জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর ৪৪ মিনিটে ইব্রাহিম মাজা গোলের খুব কাছাকাছি পৌঁছালেও অস্ট্রিয়ার গোলরক্ষক প্যাট্রিক শ্লাগারের দারুণ সেভে বঞ্চিত হন।

অবশেষে প্রথমার্ধের যোগ করা সময়ের ঠিক আগে সমতায় ফেরে উত্তর আফ্রিকার প্রতিনিধিরা। ৪৫তম মিনিটে কর্নার ফ্ল্যাগে লেগে ফিরে আসা বল থেকে সুযোগ তৈরি করেন রিয়াদ মাহরেজ। তার পাস পেয়ে ডানপ্রান্তের ডিফেন্ডার রাফিক বেলঘালি দুই ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে বল জালে জড়ান।

বিরতিতে যাওয়ার সময় স্কোরলাইন ১-১। এই ফলাফল ধরে রাখতে পারলে দুই দলই শেষ ৩২-এ জায়গা করে নেবে। তবে হারলে আলজেরিয়ার বিদায় নিশ্চিত হতে পারে, কারণ তৃতীয় স্থানধারীদের লড়াইয়ে গোল ব্যবধানে পিছিয়ে রয়েছে তারা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪