| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রাজিল-জাপান লড়াই শুরু: ব্রাজিলকে আটকানোর ছক জাপানের

reporter
  • আপডেট টাইম: জুন ২৯, ২০২৬ ইং | ২৩:১৪:১০:অপরাহ্ন  |  ৫৫৫ বার পঠিত
ব্রাজিল-জাপান লড়াই শুরু: ব্রাজিলকে আটকানোর ছক জাপানের

স্পোর্টস ডেস্ক: ম্যাচ শুরু করল ব্রাজিল-জাপান। একটা তথ্য জানিয়ে রাখা ভালো, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা কিন্তু বিশ্বকাপের নকআউট পর্বে তাদের শেষ পাঁচটি ম্যাচের চারটিতেই হেরে বিদায় নিয়েছে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ ২০-এ থাকা দলগুলোর বিপক্ষে। জাপানও কিন্তু এই মুহূর্তে র‍্যাংকিংয়ের সেরা বিশের ভেতরেই আছে। আজ কি সেই বৃত্ত ভাঙতে পারবে সেলেসাওরা?

ব্রাজিলের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে ৩-৪-২-১ ছকে নামছে জাপান। গোলবারে আছেন জিওন সুজুকি। তিন সেন্টারব্যাকে হিরোকি ইতো, শোগো তানিগুচি ও তাকেহিরো তোমিয়াসু।

মাঝমাঠে রিতসু দোয়ান, কাইশু সানো, আও তানাকা ও দাইচি কামাদা। আক্রমণে থাকছেন কেইতো নাকামুরা, আয়াসে উয়েদা ও জুনিয়া ইতো।

জাপান একাদশ: জিওন সুজুকি, হিরোকি ইতো, শোগো তানিগুচি, তাকেহিরো তোমিয়াসু, রিতসু দোয়ান, কাইশু সানো, আও তানাকা, দাইচি কামাদা, কেইতো নাকামুরা, আয়াসে উয়েদা, জুনিয়া ইতো।

কাগজে-কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও জাপানের শৃঙ্খলিত রক্ষণ ও দ্রুত আক্রমণ ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। ভিনিসিয়ুসদের থামানোই হবে তাদের সবচেয়ে বড় পরীক্ষা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪