স্পোর্টস ডেস্ক: ম্যাচে দীর্ঘ সময় আক্রমণে খুব একটা দেখা না গেলেও প্রথম সুযোগটিই কাজে লাগিয়ে জার্মানির বিপক্ষে লিড নিয়েছে প্যারাগুয়ে। প্রথমার্ধের ৪২তম মিনিটে হুলিও এনসিসোর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় দক্ষিণ আমেরিকার দলটি।
ম্যাচের বেশিরভাগ সময় বলের দখল ও আক্রমণে আধিপত্য ছিল জার্মানির। তবে রক্ষণে শৃঙ্খলাবদ্ধ ফুটবল খেলে সুযোগের অপেক্ষায় থাকা প্যারাগুয়ে এক ঝটিকা আক্রমণ থেকে কাঙ্ক্ষিত গোলটি আদায় করে নেয়।
এনসিসোর এই গোলে ম্যাচে প্রথমবারের মতো পিছিয়ে পড়ে জার্মানি। দীর্ঘ সময় পর প্রথম উল্লেখযোগ্য আক্রমণেই গোল তুলে নিয়ে বড় চমক দেখায় প্যারাগুয়ে।
রিপোর্টার্স২৪/বাবি