| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাকপোর গোলে এগিয়ে গেল নেদারল্যান্ডস

reporter
  • আপডেট টাইম: জুন ৩০, ২০২৬ ইং | ০৮:৪৩:০৬:পূর্বাহ্ন  |  ৩৮৬ বার পঠিত
গাকপোর গোলে এগিয়ে গেল নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর জমজমাট লড়াইয়ে মরক্কোর বিপক্ষে গুরুত্বপূর্ণ মুহূর্তে এগিয়ে গেছে নেদারল্যান্ডস। ম্যাচের ৭২তম মিনিটে ফরোয়ার্ড কডি গাকপোর গোলে ১-০ ব্যবধানে লিড নেয় ডাচরা।

ম্যাচের ৭১তম মিনিটে আক্রমণভাগে নতুন গতি আনতে দুটি পরিবর্তন করেন নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কোম্যান। মাঠ ছাড়েন ব্রায়ান ব্রব্বে ও নাথান আকে। তাদের পরিবর্তে নামেন অভিজ্ঞ স্ট্রাইকার ওয়াউট ভেগহর্স্ট এবং মিডফিল্ডার টেউন কুপমেইনার্স।

এর ঠিক এক মিনিট পরই আসে কাঙ্ক্ষিত সাফল্য। দারুণ এক আক্রমণ থেকে গোল করে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন গাকপো। তার এই গোল ডাচ সমর্থকদের উল্লাসে ভাসিয়ে দেয় মন্টেরের স্টেডিয়াম।

অন্যদিকে ম্যাচের ৬৯তম মিনিটে মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমিকে পায়ে ফোসকার সমস্যার কারণে চিকিৎসা নিতে দেখা যায়। এ সময় তার পায়ে ব্যান্ডেজ করে পুনরায় খেলায় ফেরানো হয়। একই সময়ে মরক্কোর ডিফেন্ডার শাদি রিয়াদ ম্যাচে চতুর্থবারের মতো জার্সি পরিবর্তন করেন, যা দর্শকদেরও দৃষ্টি কাড়ে।

ম্যাচের শেষ ভাগে এখন সমতায় ফেরার চ্যালেঞ্জ মরক্কোর সামনে, আর নেদারল্যান্ডস চেষ্টা করবে এই ব্যবধান ধরে রেখে শেষ ষোলো নিশ্চিত করতে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪