| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বদলি খেলোয়াড় আমাদের জাদুতে ম্যাচে ফিরল আইভরি কোস্ট

reporter
  • আপডেট টাইম: Jul ০১, ২০২৬ ইং | ০০:৪১:৫১:পূর্বাহ্ন  |  ২১৪৩ বার পঠিত
বদলি খেলোয়াড় আমাদের জাদুতে ম্যাচে ফিরল আইভরি কোস্ট

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে নরওয়ের বিপক্ষে দারুণ লড়াই চালিয়ে যাচ্ছে আইভরি কোস্ট। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে গোল করে দলকে সমতায় ফেরান আমাদ দিয়ালো।

ম্যাচের ৩৯তম মিনিটে নরওয়েকে এগিয়ে দেন উইঙ্গার আন্তোনিও নুসা। দুর্দান্ত এক গোল করে স্ক্যান্ডিনেভিয়ান দলটিকে ১-০ ব্যবধানে লিড এনে দেন তিনি।

তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের তীব্রতা বাড়ায় আফ্রিকান প্রতিনিধিরা। ম্যাচের ৭৩তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে গোল করে আইভরি কোস্টকে সমতায় ফেরান আমাদ। তার গোলে ম্যাচে নতুন করে উত্তেজনা ফিরে আসে।

গোল হজমের পরপরই নরওয়ে দুটি পরিবর্তন আনে। হাইড্রেশন বিরতির পর মাঠে নামেন আন্দ্রেয়াস শেলদেরুপ ও অস্কার বব। মাঠ ছাড়েন স্ট্রাইকার আলেকজান্ডার সোরলোথ এবং নরওয়ের একমাত্র গোলদাতা আন্তোনিও নুসা।

নির্ধারিত সময়ের শেষভাগে দুই দলই জয়সূচক গোলের খোঁজে মরিয়া হয়ে ওঠে। ফলে ম্যাচটি জমে ওঠে দারুণ উত্তেজনায়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪