| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কে জিতবে বিশ্বকাপ, জানালেন ইয়ামাল

reporter
  • আপডেট টাইম: Jul ০১, ২০২৬ ইং | ১৫:৫৪:২২:অপরাহ্ন  |  ৫২৪ বার পঠিত
কে জিতবে বিশ্বকাপ, জানালেন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক: বয়স মাত্র ১৮ বছর। কিন্তু এরই মধ্যে বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত নাম লামিন ইয়ামাল। বার্সেলোনার এই তরুণ তারকাকে ঘিরে স্পেন সমর্থকদের প্রত্যাশাও আকাশছোঁয়া। আসন্ন বিশ্বকাপে স্পেনকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখছেন অনেকেই। ইয়ামালও বিশ্বাস করেন, এবারের বিশ্বকাপ জিতবে স্পেন। এমনটাই জানিয়েছে গোল ডটকম।

বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিয়ে নিজের প্রত্যাশার কথা জানতে চাইলে ইয়ামাল আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘আমার মনে হচ্ছে এবার বিশ্বকাপটা আমরাই (স্পেন) জিততে যাচ্ছি।’

১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড আরও বলেন, যখন প্রতিযোগিতা শুরু হয়েছে, তখন থেকেই আমার বিশ্বাস ছিল আমরা জিতব। সেই বিশ্বাস এখনও অটুট। আমার মনে হচ্ছে, আমরাই বিশ্বকাপ জিততে যাচ্ছি।

চলমান বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে ফ্রান্স। সবকিছু পরিকল্পনামতো এগোলে সেমিফাইনালে স্পেনের প্রতিপক্ষ হতে পারে বর্তমান শক্তিশালী এই দলটি। তবে সম্ভাব্য সেই লড়াই নিয়ে খুব বেশি চিন্তিত নন ইয়ামাল।

ফ্রান্সকে নিয়ে তিনি বলেন, ইউরোর পর থেকে তারা আমাদের হারাতে পারেনি। তাই তারা আমাদের চেয়ে ভালো বা সেরা অবস্থানে আছে এমনটা আমি মনে করি না।

তবে প্রতিপক্ষকে খাটো করতেও রাজি নন এই স্প্যানিশ তরুণ। ফ্রান্সের শক্তিমত্তার প্রশংসা করে ইয়ামাল বলেন, অবশ্যই ফ্রান্স দারুণ ফর্মে আছে এবং খুব উচ্চমানের ফুটবল খেলছে। তাদের দলে অসাধারণ সব খেলোয়াড় রয়েছে। তবে তারা অন্য সবার চেয়ে এগিয়ে আছে আমি সেটা মনে করি না।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪