| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যে কারণে নরওয়ের ভয়ে কাঁপছে ব্রাজিল

reporter
  • আপডেট টাইম: Jul ০৫, ২০২৬ ইং | ২২:১৩:৩৬:অপরাহ্ন  |  ২৯১৭০২ বার পঠিত
যে কারণে নরওয়ের ভয়ে কাঁপছে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে আজ রাতে নরওয়ের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে সেলেসাওদের বিপক্ষে বড় অঘটন ঘটানোর লক্ষ্য নিয়েই প্রস্তুত নরওয়ে। অন্যদিকে ম্যাচটিকে কঠিন চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

পরিসংখ্যান বলছে, নরওয়ের বিপক্ষে অতীতে খুব একটা সুবিধা করতে পারেনি ব্রাজিল। দুই দলের আগের চারটি মুখোমুখি লড়াইয়ের মধ্যে কোনো ম্যাচেই ব্রাজিল জয় পায়নি। বিশ্বকাপের মঞ্চে একবারই মুখোমুখি হয়েছিল দুই দল, ১৯৯৮ সালের সেই ম্যাচে ২–১ গোলে জয় পায় নরওয়ে।

অন্যদিকে ব্রাজিলের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারেন আর্লিং হাল্যান্ড। গোল করার অসাধারণ দক্ষতার পাশাপাশি বিধ্বংসী গতিও নরওয়ের এই তারকার অন্যতম বড় অস্ত্র। 

আর ফিফার প্রকাশিত পরিসংখ্যান বলছে, গতি বিবেচনায় এখন পর্যন্ত হালান্ডের ধারেকাছেও পৌঁছাতে পারেননি কোনো ব্রাজিলিয়ান ফুটবলার।

বিশ্বকাপে এখন পর্যন্ত ৫৩ ম্যাচে ৬০ গোলের দুর্দান্ত পরিসংখ্যান নিয়ে খেলছেন হাল্যান্ড। তবে শুধু গোলই নয়, তার ভয়ংকর গতিও প্রতিপক্ষের জন্য বড় আতঙ্ক হয়ে উঠেছে।

ফিফার তথ্য অনুযায়ী, চলতি বিশ্বকাপে হালান্ডের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৩৬.৫ কিলোমিটার, যা তিনি ইরাকের বিপক্ষে ম্যাচে স্পর্শ করেন। এরপর সেনেগালের বিপক্ষে তার সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৩৫.২ কিলোমিটার। ফ্রান্সের বিপক্ষে ম্যাচে খেলেননি। আর আইভরি কোস্টের বিপক্ষে তার সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৩১.৪ কিলোমিটার।

অন্যদিকে ব্রাজিলের খেলোয়াড়দের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুতগতির রেকর্ড ডান-ব্যাক দানিলোর। স্কটল্যান্ডের বিপক্ষে তিনি ঘণ্টায় ৩৪.২ কিলোমিটার গতিতে দৌড়েছেন। অর্থাৎ হালান্ডের সর্বোচ্চ গতির তুলনায় তিনি ঘণ্টায় ২.৩ কিলোমিটার পিছিয়ে। ব্রাজিলের অন্য খেলোয়াড়দের সর্বোচ্চ গতিও তুলনামূলকভাবে কম।

বিশ্বকাপের শেষ ষোলোতে বাংলাদেশ সময় রোববার রাতে নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। ম্যাচটির জয়ী দল আগামী ১১ জুলাই মায়ামিতে অনুষ্ঠিত কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ড অথবা মেক্সিকোর বিপক্ষে খেলবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪