স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে অবশেষে গোলের দেখা পেল নরওয়ে। ম্যাচের ৭৯তম মিনিটে আর্লিং হাল্যান্ডের দুর্দান্ত হেডে ব্রাজিলের জালে বল জড়িয়ে ১-০ ব্যবধানে এগিয়ে যায় নর্ডিক দেশটি।
গোলের আগে পর্যন্ত ম্যাচে খুব বেশি বলের সংস্পর্শে আসতে পারেননি হাল্যান্ড। তবে সুযোগ পেতেই নিজের স্বভাবসুলভ ক্ষুরধার ফিনিশিংয়ের পরিচয় দেন তিনি। আন্দ্রেয়াস শেলডেরুপের ভাসানো নিখুঁত ক্রসে উঁচুতে লাফিয়ে শক্তিশালী হেডে আলিসন বেকারকে পরাস্ত করেন ম্যানচেস্টার সিটির এই তারকা স্ট্রাইকার।
ম্যাচের ৭৯ মিনিটে গোল হজমের পরই পরিবর্তন আনে ব্রাজিল। ব্রুনো গিমারায়েসের পরিবর্তে মাঠে নামানো হয় এদেরসনকে। সমতা ফেরানোর পাশাপাশি ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা মাথায় রেখেই এ পরিবর্তন এনেছেন কোচ কার্লো আনচেলত্তি—এমনটাই ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, ৭৭ মিনিটের পর থেকেই সময়ক্ষেপণের কৌশল নেয় নরওয়ে। ধীরগতিতে বলের দখল ধরে রেখে ব্রাজিলের আক্রমণের গতি ভাঙার চেষ্টা চালায় তারা।
ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত নরওয়ে ১-০ গোলে এগিয়ে রয়েছে। পুরো ম্যাচে তুলনামূলক নিষ্প্রভ থাকা ব্রাজিল গোল শোধে মরিয়া চেষ্টা চালালেও নরওয়ের সংগঠিত রক্ষণ তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি