| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি

reporter
  • আপডেট টাইম: Jul ০৮, ২০২৬ ইং | ১৭:৪৩:৩৯:অপরাহ্ন  |  ২১৩১ বার পঠিত
ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ চলাকালেই নতুন বিতর্কে জড়িয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘটনাকে কেন্দ্র করে এবার ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একাধিক আইনপ্রণেতা।

ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখায় পরবর্তী ম্যাচে বালোগুনের খেলার সুযোগ ছিল না। তবে হঠাৎ করেই তার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ফিফা। এ সিদ্ধান্তকে ঘিরে অভিযোগ উঠেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যোগাযোগ করার পরই এই পরিবর্তন আনা হয়।

এ ঘটনায় ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ব্যারি অ্যান্ড্রুজ, লারা ভোল্টার্স এবং নিলস ফুগলসাং এক যৌথ বিবৃতিতে বলেন, চলমান টুর্নামেন্টের মধ্যে এ ধরনের সিদ্ধান্ত পরিবর্তন খেলাধুলার ন্যায্যতা ও প্রতিযোগিতার স্বচ্ছতার পরিপন্থি। তাদের মতে, রাজনৈতিক চাপের কারণে ফিফা সিদ্ধান্ত পরিবর্তন করেছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করা জরুরি।

এ পর্যন্ত অন্তত ৩৫ জন ইউরোপীয় আইনপ্রণেতা তদন্তের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। পাশাপাশি তারা ইউরোপের বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে ফিফার এথিকস কমিটি বিষয়টি আনুষ্ঠানিকভাবে তদন্ত করে।

তবে ফিফার পক্ষ থেকে দাবি করা হয়েছে, ফোলারিন বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে তাদের শৃঙ্খলা কমিটির বিবেচনায় নেওয়া হয়েছে।


রিপোর্টিার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪