| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে রেফারির দায়িত্বে কারা?

reporter
  • আপডেট টাইম: Jul ১০, ২০২৬ ইং | ১৯:৩৮:০৭:অপরাহ্ন  |  ৪৩৯১ বার পঠিত
আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে রেফারির দায়িত্বে কারা?

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের শক্তিশালী দল সুইজারল্যান্ড। ম্যাচটিকে ঘিরে সমর্থকদের আগ্রহের কমতি নেই।

শেষ ষোলোতে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে এখনও চলছে আলোচনা-সমালোচনা। কয়েকটি ফাউলের সিদ্ধান্ত ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও বিতর্ক থামেনি।

এমন পরিস্থিতিতে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ফিফার প্রকাশিত তালিকা অনুযায়ী, ম্যাচের প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন পর্তুগালের অভিজ্ঞ রেফারি জোয়াও পিনহেইরো। তার সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন স্বদেশি ব্রুনো জেসুস ও লুসিয়ানো মাইয়া।

চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন সংযুক্ত আরব আমিরাতের ওমর আল আলি। রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন সংযুক্ত আরব আমিরাতেরই মোহাম্মদ আল হাম্মাদি।

২০২৬ ফিফা বিশ্বকাপে এবারই প্রথমবারের মতো ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করছেন পর্তুগালের রেফারি জোয়াও পিনহেইরো। চলতি বিশ্বকাপে ইতোমধ্যে দুটি ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি। গ্রুপ পর্বে সুইজারল্যান্ড ও বসনিয়া-হার্জেগোভিনার মধ্যকার ম্যাচ পরিচালনা করেন পিনহেইরো। এছাড়া শেষ ৩২-এর লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কানাডার জয়ের ম্যাচেও তিনি ছিলেন প্রধান রেফারি।

ফিফা কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচেও পর্তুগালের পিনহেইরোকেই প্রধান রেফারির দায়িত্ব দিয়েছে। এছাড়া সহকারী রেফারির দায়িত্ব পালন করবেন একই দেশের রেফারি ব্রুনো জেসুস ও লুসিয়ানো মাইয়া। চতুর্থ রেফারি হিসেবে থাকছেন কানাডার ড্রু ফিশার এবং রিজার্ভ সহকারীর দায়িত্বে আছেন একই দেশের রেফারি মাইকেল বারওয়েগেন।

৪৭ বছর বয়সী জোয়াও পিনহেইরো ইউরোপের অন্যতম অভিজ্ঞ রেফারি হিসেবে পরিচিত। ২০১৬ সাল থেকে তিনি ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় রয়েছেন। ইতোমধ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা ইউরোপা লিগ, নেশনস লিগ এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বসহ বহু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন তিনি। চলমান বিশ্বকাপেও এর আগে কয়েকটি ম্যাচে দায়িত্ব পালন করেছেন পর্তুগিজ এই রেফারি।

এই ম্যাচটি অনুষ্ঠিত হবে শনিবার (১১ জুলাই) যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে। শেষ ষোলোতে আর্জেন্টিনা ৩-২ গোলে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। অন্যদিকে সুইজারল্যান্ড গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে শেষ আট নিশ্চিত করে।

আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের এই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে মুখোমুখি হবে নরওয়ে ও ইংল্যান্ডের মধ্যকার কোয়ার্টার ফাইনালের জয়ী দলের।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪