| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেরিনোর গোলে আবারও এগিয়ে স্পেন, বিপাকে বেলজিয়াম

reporter
  • আপডেট টাইম: Jul ১১, ২০২৬ ইং | ০২:৫৯:৫৫:পূর্বাহ্ন  |  ১৪১৩১২৭ বার পঠিত
মেরিনোর গোলে আবারও এগিয়ে স্পেন, বিপাকে বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে আবারও এগিয়ে গেছে স্পেন। ম্যাচের ৮৮তম মিনিটে মিকেল মেরিনোর গোলে ২-১ ব্যবধানে লিড নেয় স্পেন।

নাটকীয় এই গোলে স্পেনকে এগিয়ে দেন বদলি হিসেবে নামা মেরিনো। পাও কুবার্সির দূরপাল্লার শট থেকে গোলরক্ষক ম্যাট লামেন্স বল ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেননি। তার হাত থেকে ছিটকে আসা বল পেয়ে যান মেরিনো। দ্রুত ছুটে এসে শক্তিশালী শটে বল জালে পাঠান তিনি।

এর আগে ৮৫তম মিনিটে বেলজিয়ামের অধিনায়ক কেভিন ডি ব্রুইনে ফাউলের কারণে হলুদ কার্ড দেখেন। এরপর তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়, তার জায়গায় নামেন অ্যালেক্সিস সায়েলেমাকার্স।

একই সময়ে স্পেনও পরিবর্তন আনে। দানি ওলমোর জায়গায় মাঠে নামেন মিকেল মেরিনো—যিনি শেষ মুহূর্তে আবারও দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন।

ম্যাচের শেষ দিকে সমতা ফেরাতে মরিয়া হয়ে উঠেছে বেলজিয়াম। তবে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালের পথে এগিয়ে যাচ্ছে স্পেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪