| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড

reporter
  • আপডেট টাইম: Jul ১১, ২০২৬ ইং | ২১:৫৮:৩০:অপরাহ্ন  |  ৬৮৬ বার পঠিত
আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে বড় ধাক্কা খেল সুইজারল্যান্ড। দলের অন্যতম সেরা খেলোয়াড় ও চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা জোহান মানজাম্বিকে ছাড়াই মাঠে নামতে হবে তাদের। আজ এই তথ্য নিশ্চিত করেছেন সুইজারল্যান্ডের প্রধান কোচ মুরাত ইয়াকিন। তিনি জানান, হাঁটুর চোট থেকে সেরে না ওঠায় জোহান মানজাম্বি আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবেন না।

২০ বছর বয়সী এই ফরোয়ার্ড এ পর্যন্ত ২০০ মিনিটে মাঠে কাটিয়ে গোল করেছেন তিনটি, অ্যাসিস্ট করেছেন দুটি।

সংবাদ সম্মেলনে ইয়াকিন বলেন, ‘তাকে ফেরানোর জন্য আমরা সম্ভাব্য সব চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে আগামীকালের ম্যাচে খেলতে পারবে না। মানজাম্বি এখনও অনেক ব্যথায় আছে।’

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা মানজাম্বি এখন পর্যন্ত তিনটি গোল করেছেন এবং দুটি গোলে সহায়তা করেছেন। তার অনুপস্থিতি সুইজারল্যান্ডের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালের আগে।

অন্যদিকে, আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি সুইজারল্যান্ডকে কঠিন প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করে বলেছেন, শেষ আটে ওঠা কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪