| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যতদিন চাইবেন, মেসিই থাকবেন বিশ্বের সেরা: স্কালোনি

reporter
  • আপডেট টাইম: Jul ১২, ২০২৬ ইং | ০১:৪৩:৩৪:পূর্বাহ্ন  |  ৭৫২ বার পঠিত
যতদিন চাইবেন, মেসিই থাকবেন বিশ্বের সেরা: স্কালোনি

স্পোর্টস ডেস্ক: ৩৯ বছর বয়সেও লিওনেল মেসির দুর্দান্ত ফিটনেস ও পারফরম্যান্সে বিস্মিত নন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তার বিশ্বাস, যতদিন মেসি খেলতে চাইবেন, ততদিনই তিনি বিশ্বের সেরা ফুটবলার হিসেবে নিজেকে ধরে রাখবেন।

রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, মেসি শারীরিকভাবে নিজেকে যেভাবে প্রস্তুত করেছেন, মাঠে তারই প্রতিফলন দেখা যাচ্ছে।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। এখন পর্যন্ত ৮ গোল করে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তিনি। শেষ ষোলোতে মিসরের বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয়ে একটি গোল করার পাশাপাশি ক্রিস্তিয়ান রোমেরোর গোলে সহায়তাও করেন মেসি।

বিশ্বকাপের আগে পেশির চোটে কিছুটা শঙ্কা থাকলেও মাঠে মেসির পারফরম্যান্সে কোনো ঘাটতি দেখছেন না স্কালোনি। তিনি বলেন, প্রতিটি ম্যাচেই মেসি প্রায় একই পরিমাণ দৌড়ান। ফিটনেস কোচের সঙ্গে বিশেষভাবে কাজ করার ফল তিনি পাচ্ছেন।

আর্জেন্টিনা কোচ আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মেসি প্রতিটি ম্যাচে নিজের শতভাগ দিয়ে খেলেন। যখন তিনি বুঝতে পারেন প্রতিপক্ষের জন্য বিপদ তৈরি করতে পারবেন, তখন তিনি অসাধারণ হয়ে ওঠেন।

মেসির বয়স নিয়ে যারা সংশয়ে ছিলেন, তাদের উদ্দেশে স্কালোনি বলেন, যারা তাকে ভালোভাবে চেনে না, তারাই হয়তো ভেবেছিল ৩৯ বছর বয়সে সে আর এই পর্যায়ে খেলতে পারবে না। কিন্তু আমি বিশ্বাস করি, যতদিন সে নিজে চাইবে, ততদিনই বিশ্বের সেরা খেলোয়াড় থাকবে।

এদিকে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখছেন স্কালোনি। তিনি বলেন, বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়। সুইজারল্যান্ড শক্তিশালী, অভিজ্ঞ এবং শারীরিকভাবে দৃঢ় একটি দল, যারা বড় প্রতিপক্ষের বিপক্ষেও নিয়মিত লড়াই করে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪