| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেষ মুহূর্তে বেলিংহামের গোলে এগিয়ে ইংল্যান্ড

reporter
  • আপডেট টাইম: Jul ১২, ২০২৬ ইং | ০৫:১৬:৩১:পূর্বাহ্ন  |  ১১৫২ বার পঠিত
শেষ মুহূর্তে বেলিংহামের গোলে এগিয়ে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের উত্তেজনাপূর্ণ কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে শেষ মুহূর্তে এগিয়ে গেছে ইংল্যান্ড। ৯৪তম মিনিটে জুড বেলিংহামের গোলে স্কোরলাইন হয়েছে নরওয়ে ১-২ ইংল্যান্ড।

দূরপাল্লার শটে রজার্সের নেওয়া প্রচেষ্টা নরওয়ের গোলরক্ষক নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হন। তার হাত ফসকে বল সামনে চলে এলে দ্রুততম সময়ে পৌঁছে যান বেলিংহাম এবং ফাঁকা জালে বল পাঠিয়ে ইংল্যান্ডকে লিড এনে দেন।

এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে বেলিংহামের গোলসংখ্যা দাঁড়াল ৬-এ। তিনি এখন সমান করেছেন সতীর্থ অধিনায়ক হ্যারি কেনকে।

এর আগে নির্ধারিত সময়ের শেষ দিকে জয়ের সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। ৯৩তম মিনিটে কর্নার থেকে বুকায়ো সাকার বাড়ানো বলে হ্যারি কেনের হেড দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক নিল্যান্ড।

নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচ ১-১ সমতায় থাকায় অতিরিক্ত সময় শুরু হয়। আর অতিরিক্ত সময়ের শুরুতেই বেলিংহামের গোলে গুরুত্বপূর্ণ লিড নেয় ইংল্যান্ড।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪